বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান শিক্ষক নিয়োগে নতুন নিয়ম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ৯:৫৯ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগের ক্ষমতা আর থাকছে না পরিচালনা পর্ষদ বা ‘গভর্নিং বডি’ এবং ‘ম্যানেজিং কমিটি’র হাতে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এসব পদে নিয়োগ হবে সরকারের তত্ত্বাবধানে। এর আগে প্রতিষ্ঠানগুলোর কর্মচারী নিয়োগের ক্ষমতাও কমিটির কাছ থেকে সরিয়ে নেওয়া হয়েছিল।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক কর্মশালায় এ তথ্য জানান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম। তিনি বলেন, “আগে প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদে নিয়োগ দিত ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি। এখন এসব পদে নিয়োগ দেবে সরকার।”

তিনি জানান, নিয়োগ প্রক্রিয়া কীভাবে পরিচালিত হবে এবং কোন কর্তৃপক্ষের মাধ্যমে হবে তা নির্ধারণে শিক্ষা মন্ত্রণালয় ইতোমধ্যে একটি কমিটি গঠন করেছে। এ কমিটিতে শিক্ষা মন্ত্রণালয়, এনটিআরসিএ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, মাদরাসা শিক্ষা অধিদপ্তর ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের প্রতিনিধিরা রয়েছেন।

নিয়োগ প্রক্রিয়া এনটিআরসিএর হাতে যাবে কি না, নাকি অন্য কোনো সংস্থা পরিচালনা করবে—তা এখনো চূড়ান্ত হয়নি। আপাতত বেসরকারি প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগ প্রক্রিয়া স্থগিত রাখা হয়েছে।

প্রসঙ্গত, প্রবেশ পর্যায়ের শিক্ষক ও প্রভাষক নিয়োগ সুপারিশ করার দায়িত্ব এনটিআরসিএর হলেও এতদিন প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রধান ও কর্মচারী নিয়োগের ক্ষমতা ছিল পরিচালনা পর্ষদের হাতে। এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার (২৯ সেপ্টেম্বর) প্রকাশিত এক পরিপত্রে কর্মচারী নিয়োগ সুপারিশ কমিটির সভাপতি পদ থেকে ‘গভর্নিং বডি’ ও ‘ম্যানেজিং কমিটি’কে সরিয়ে দিয়ে জেলা প্রশাসককে (ডিসি) দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ (মাউশি)।

এনটিআরসিএর এই কর্মশালায় উপস্থিত ছিলেন সংস্থাটির সদস্য এরাদুল হক, মুহম্মদ নূরে আলম সিদ্দিকী, পরিচালক তাসনিম জেবিন বিনতে শেখ, সচিব এ এম এম রিজওয়ানুল হকসহ গণমাধ্যমকর্মীরা।

স্বদেশ প্রতিদিন/এনআর


আরও সংবাদ   বিষয়:  বেসরকারি   শিক্ষাপ্রতিষ্ঠান   প্রধান শিক্ষক   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close