বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নাগরিক সেবার মান বাড়াতে নানা উদ্যোগ নিয়েছেন পাবনা পৌর প্রশাসক
পাবনা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ৯:০৭ পিএম আপডেট: ৩০.০৯.২০২৫ ১০:০৮ PM

দীর্ঘদিনের অব্যাহত বর্ষণ ও প্রতিকূল পরিস্থিতির কারণে স্থবির হয়ে পড়া উন্নয়ন কর্মকাণ্ডে আবারও প্রাণচাঞ্চল্য ফিরেছে পাবনা পৌরসভায়। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে পৌর প্রশাসক মোঃ জাহাঙ্গীর আলম মাঠপর্যায়ে সরেজমিন তদারকি শুরু করলে স্থবির উন্নয়নে নতুন গতি আসে।

তিনি বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করে সংশ্লিষ্ট কর্মকর্তা ও পৌরকর্মীদের দায়িত্বশীলতা নিশ্চিত করার পাশাপাশি অবহেলার বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দেন। ল্যাম্পপোস্ট স্থাপন, পরিচ্ছন্নতা ও নগরায়নে নতুন উদ্যোগে ইতোমধ্যে চারটি বড় পদক্ষেপ বাস্তবায়ন শুরু হয়েছে।

প্রধান উদ্যোগসমূহ:

১. গাছপাড়া থেকে এডওয়ার্ড কলেজ পর্যন্ত সড়কজুড়ে নতুন আলোক স্থাপন ও নিয়মিত ক্লিনিং ড্রাইভ।

২. জেলা প্রশাসকের কার্যালয় থেকে বাস টার্মিনাল পর্যন্ত সড়কে আলোকায়ন ও পরিচ্ছন্নতা কার্যক্রম।

৩. বনমালি অডিটোরিয়াম সংলগ্ন ফাঁকা স্থানে আধুনিক “পৌর স্কয়ার” নির্মাণ, যা সাংস্কৃতিক আয়োজন ও গণসমাবেশের কেন্দ্র হবে।

৪. বাস টার্মিনালের পাশের খালি জায়গায় পাবলিক পার্ক নির্মাণ, যেখানে থাকবে বিনোদন, হাঁটা ও বসার ব্যবস্থা।

চলমান প্রকল্পে গতি সঞ্চার করতে প্রশাসকের সরাসরি তদারকি ও সমন্বয়ে চলমান উন্নয়ন প্রকল্পগুলোয় দৃশ্যমান অগ্রগতি হয়েছে।
এডিপি ২০২৪-২৫: ৩টি প্যাকেজে ২৩টি স্কিমের প্রায় ৯০% কাজ শেষ।

ডিপি বিশেষ ২০২৪-২৫: ২টি প্যাকেজে ৭টি স্কিমের ৫০% অগ্রগতি।

LGCRRP: ১২টি প্যাকেজে ৮৫টির মধ্যে ৮০% কাজ সম্পন্ন।

RUTDP: অনুমোদিত ১টি প্যাকেজের ৩টি স্কিমের দরপত্র মূল্যায়ন শেষ পর্যায়ে।

পাবনা-বগুড়া অবকাঠামো উন্নয়ন প্রকল্প: ২১টির মধ্যে ৯টি প্যাকেজের কাজ শুরু, বাকিগুলো শিগগিরই চালু হবে।

জাহাঙ্গীর আলম কর্মকর্তাদের নিয়ে নিয়মিতভাবে রাস্তা, ড্রেনেজ, জনসেবা এলাকা ও উন্নয়নকাজ পর্যবেক্ষণ করছেন। তিনি বলেন, “নাগরিক প্রত্যাশা পূরণে শৃঙ্খলা, স্বচ্ছতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করাই এখন প্রধান লক্ষ্য।”

দীর্ঘ বৃষ্টিজনিত স্থবিরতা কাটিয়ে সড়ক সংস্কার, আলোকায়ন, নতুন প্রকল্প ও নাগরিকমুখী সিদ্ধান্ত বাস্তবায়নে ইতিবাচক সাড়া মিলছে। হটলাইন চালুর ফলে নাগরিকরাও দ্রুত অভিযোগ জানানোর সুযোগ পাচ্ছেন।

এ বিষয়ে পৌরসভার এমন উদ্যোগকে সাধুবাদ  জানিয়ে কয়েকজন পৌর বাসিন্দা স্বদেশ প্রতিদিন কে বলেন প্রায় ১৫০ বছরের প্রাচীন পৌরসভা ও প্রথম সারির প্রতিষ্ঠান, কিন্তু আমরা পৌরবাসী সেবা থেকে বঞ্চিত।  কিন্তু  আমাদের মনে হয় স্মরণ কালের সেরা সেবা কার্যক্রম পরিলক্ষিত হচ্ছে, আমরা চাই এই সেবার মান অব্যাহত থাকুক। এটা যে প্রথম সারির প্রতিষ্ঠান সেই পরিচয় বহন করতে পারে।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 



আরও সংবাদ   বিষয়:  পাবনা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close