বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
‘বাংলাদেশকে সাম্প্রদায়িক রাষ্ট্র বানাতে দুষ্কৃতিকারীরা যেন সুযোগ না পায়’
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৪৯ পিএম

চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনের মনোনয়ন প্রত্যাশী তানভীর হুদা বলেছেন, “বাংলাদেশকে সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে পরিচিত করার সুযোগ কোনো দুষ্কৃতিকারীকে দেওয়া যাবে না। ধর্মীয় উৎসবে আমাদের আনন্দ ভাগাভাগি করতে হবে, তবে সজাগ থাকতে হবে যেন কোনো গোষ্ঠী তা নষ্ট করার চেষ্টা না করে।”

তিনি আরও বলেন, অতীতে দেশে পূজামণ্ডপে হামলার ঘটনা ঘটেছে এবং সেসব ঘটনায় দায়ী ছিল আওয়ামী লীগ। এ প্রসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, “আমরা কেন পূজামণ্ডপ পাহারা দেব? আমরা সবাই বাংলাদেশি, সবার অধিকার সমান। আমাদের মানসিকতার পরিবর্তন আনতে হবে। পূজার আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে হবে।”

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তানভীর হুদা মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেল থেকে রাত ১০টা পর্যন্ত মতলব উত্তর উপজেলার কালির বাজার, সাদুল্ল্যাপুর নমকান্দি, ছেঙ্গারচর বাজার শ্রী কালাচান বিগ্রহ মন্দির, গজরা বাজার ও নান্দুরকান্দি পূজামণ্ডপসহ বিভিন্ন স্থানে পরিদর্শন করেন। এসময় তিনি ভক্তবৃন্দ ও স্থানীয়দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন।

তানভীর হুদা বলেন, “মতলবের মানুষ সৌভাগ্যবান, কারণ এখানে ধর্মীয় সম্প্রীতি বিরাজ করছে। সবাই মিলে দেশের কল্যাণে কাজ করছে। বাংলাদেশের মানুষ এক বছর আগে যে স্বপ্ন নিয়ে স্বৈরাচার সরকারকে বিদায় দিয়েছে, সেই স্বপ্ন পূরণ করতে হলে নির্বাচিত সরকার প্রয়োজন। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে জনগণের প্রত্যক্ষ ভোটে বিএনপি ক্ষমতায় আসবে। তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নেওয়া হবে।”

এসময় উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলাম সারোয়ার মজুমদার, তেজগাঁও থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান কবির, জেলা বিএনপির সাবেক সদস্য আলাউদ্দিন খান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাসসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা।


স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  চাঁদপুর   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close