প্রকাশ: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ৩:৩৬ পিএম আপডেট: ৩০.০৯.২০২৫ ৩:৪১ PM

চুয়াডাঙ্গার দামুড়হুদা থানার পুলিশের অভিযানে ১০ বছরের সাজাপ্রাপ্ত খুন মামলার আসামি মোহাম্মদ মানিক’কে (২৮) গ্রেফতার হয়েছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ভোরে উপজেলার কানাইডাঙ্গা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (অপারেশন) মো. হিমেল রানা।
থানা সূত্রে জানা গেছে, মানিকের বিরুদ্ধে জিআর মামলা নম্বর ৩৯৪/১৪-এ আদালত তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেন। তবে দীর্ঘদিন পলাতক থাকার কারণে পুলিশ তাকে ধরতে পারেনি। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (অপারেশন) মো. হিমেল রানা বলেন, ‘সাজাপ্রাপ্ত আসামি মানিককে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’
স্বদেশ প্রতিদিন/এমএম