বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
মহাঅষ্টমী ও কুমারী পূজা আজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৪৫ AM

শারদীয় দুর্গোৎসবের মহাঅষ্টমী ও কুমারী পূজা আজ। ঢাকের বাদ্য, কাঁসর ঘণ্টা আর শঙ্খধ্বনিতে দেবীর আরাধনায় সামিল হয়েছেন নানা বয়েসী ভক্তরা। আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) অষ্টমীর সকালে দেবীকে আসন, বস্ত্র, নৈবেদ্য, পুষ্পমাল্য, চন্দন, ধূপ ও দীপ দিয়ে পূজা করছেন ভক্তরা।

অষ্টমী তিথির এ পূজায় দেবীর ৯টি শক্তিকে উৎসর্গ করে নয়টি পাত্রে বিভিন্ন রঙের পতাকা স্থাপন করা হয়। পূজা শেষে দেবী দুর্গাকে পুষ্পাঞ্জলি প্রদান করা হয়।

দেশের রামকৃষ্ণ মিশনে দেবীর মাতৃ রূপ পূজিত হবে কুমারী হিসেবে। কুমারী মেয়েকে নতুন কাপড়ে ফুলের মালা, চন্দন ও নানা অলংকার-প্রসাধন উপাচারে সাজিয়ে পূজা করা হবে মাতৃরূপে।

অষ্টমী শেষ হবে সন্ধ্যায় সন্ধি পূজার মধ্য দিয়ে। অষ্টমী ও নবমী তিথির সন্ধিক্ষণে এই সন্ধিপূজা অনুষ্ঠিত হবে।

এবার সারা দেশের ৩৩ হাজার ৩৫৫ টি পূজামন্ডপে চলছে দূর্গা পূজার আয়োজন। পূজা উদযাপনের সার্বিক নিরাপত্তায় ৭০ হাজার পুলিশ, ১ লাখ সশস্ত্র বাহিনীর সদস্য ও ৪৩০ প্লাটুন বিজিবি'র সদস্য নিয়োজিত রয়েছেন। মোতায়েন করা হয়েছে ২ লাখ ৩ হাজার ৫৬৪ জন আনসার সদস্য।

এবছর দেবী দুর্গা এসেছেন হাতির পিঠে চড়ে আর যাবেন মানুষের পীঠে চড়ে। 

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  শারদীয় দুর্গাপূজা   মহাঅষ্টমী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close