প্রকাশ: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ৪:২৮ AM

সংগৃহীত ছবি
জুলাই আন্দোলন দমনে গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফোনে দিয়েছেন অসংখ্য নির্দেশনা। গত বছরের ৫ আগস্ট তিনি যখন দিল্লিতে পাড়ি জমান, তখন ঢাকায় তার চারটি ফোন নাম্বারের মালিকানা তথ্যসহ প্রায় এক হাজার কল রেকর্ড মুছে ফেলার কাজ চলছিল।
গতকাল সোমবার (২৯ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিশেষ তদন্ত কর্মকর্তা তানভীর জোহা জানান, এনটিএমসির তৎকালীন মহাপরিচালক জিয়াউল আহসানের নির্দেশে লোক পাঠিয়ে ওইদিন সন্ধ্যায় সার্ভার থেকে এসব তথ্য মুছে ফেলা হয়।
তিনি আরও জানান, একইসঙ্গে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং সাবেক এক পরিকল্পনা মন্ত্রীর কল রেকর্ডও মুছে ফেলা হয়েছে।
তদন্ত কর্মকর্তা বলেন, প্রাথমিকভাবে শনাক্ত চারটি নম্বর শেখ হাসিনারই। মুছে ফেলা এই ডিজিটাল প্রমাণ উদ্ধারে কাজ চলছে।
স্বদেশ প্রতিদিন/ এমএএম