প্রকাশ: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ৪:০৬ AM

সংগৃহীত ছবি
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূস জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠকে আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনের প্রস্তুতির বিষয়টি জানিয়েছেন।
এই সাক্ষাতের সময় জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের গণতান্ত্রিক উন্নয়নের প্রতি পূর্ণ সমর্থন ও সংহতি প্রকাশ করেন।
গতকাল সোমবার (২৯ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে সৌজন্য সাক্ষাৎটি অনুষ্ঠিত হয়।
বৈঠকে দুই নেতা পারস্পরিক কুশল বিনিময় করেন এবং বাংলাদেশের আসন্ন নির্বাচনের বিষয়ে আলোচনা করেন।
ড. ইউনূস মহাসচিবকে জানান, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
গুতেরেস বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনের জন্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
বৈঠকে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান নিয়েও দুজন নেতার মধ্যে বিস্তারিত আলোচনা হয়।
স্বদেশ প্রতিদিন/ এমএএম