বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      
নরসিংদীর চরাঞ্চলে ফের সংঘর্ষ, গুলিতে নিহত যুবদল নেতা
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১:১০ পিএম আপডেট: ২৯.০৯.২০২৫ ১:২২ PM

নরসিংদী সদর উপজেলার চরাঞ্চল আলোকবালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফের সংঘর্ষে সাদেক মিয়া (৪২) নামে একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল বেলায় ঘটনাটি ঘটে। নিহত সাদেক মিয়া আলোকবালী ইউনিয়নের মুরাদনগর গ্রামের বাসিন্দা এবং ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার কলিমউল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আলোকবালীর চরাঞ্চলে সন্ত্রাসীদের গুলিতে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

স্থানীয়রা জানান, বেশ কিছুদিন ধরেই আলোকবালীতে দুই পক্ষের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে উত্তেজনা বিরাজ করছিল। এর জেরে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। আজকের সংঘর্ষও সেই ধারাবাহিকতার অংশ।

উল্লেখ্য, এর আগে একই ইউনিয়নে পৃথক সংঘর্ষে ইদন মিয়া ও ফেরদৌসী বেগম নামে আরও দুইজন নিহত হয়েছিলেন। সর্বশেষ এই ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে তিনজন হলো। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  নরসিংদী   যুবদল নেতা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close