বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
৩৯ জনের মৃত্যুর ঘটনায় কত টাকা ক্ষতিপূরণ দিচ্ছেন থালাপতি বিজয়?
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ৮:২৯ AM

গত শনিবার তামিলনাড়ুর কারুর ভ্যালিতে তামিল অভিনেতা বিজয় থালাপতির রাজনৈতিক দলের এক জনসভায় মর্মান্তিক পদদলিত দুর্ঘটনা ঘটে। এতে অন্তত ৩৯ জন প্রাণ হারান, যাদের মধ্যে ১০টি শিশু ও ১৬ জন নারী রয়েছেন। এছাড়া, শতাধিক মানুষ আহত হয়েছেন, যাদের মধ্যে ৫১ জনকে আইসিইউতে ভর্তি করা হয়েছে।

বিজয় থালাপতির নতুন রাজনৈতিক দল ‘তামিলাগা ভেটরি কাজাগম’–এর জনসভায় বড় একটি ভিড় জমে। সেই ভিড়ে ধাক্কাধাক্কির কারণে পদদলিত হয়ে এই প্রাণহানি ঘটে। দুর্ঘটনার পর তামিলনাড়ু সরকার নিহতদের পরিবারকে ১০ লাখ রুপি এবং আহতদের পরিবারকে এক লাখ রুপি করে ক্ষতিপূরণের ঘোষণা দেয়।

অভিনেতা বিজয় নিজেও মৃত ও আহতদের জন্য আর্থিক সহায়তা দিতে সম্মত হয়েছেন। তিনি নিহতদের প্রতি পরিবারকে ২০ লাখ রুপি এবং আহতদের পরিবারকে ২ লাখ রুপি ক্ষতিপূরণ দেবেন বলে ঘোষণা দিয়েছেন। সামাজিক মাধ্যমে প্রকাশ করা এক পোস্টে তিনি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

এছাড়া, এই ঘটনার পর বিজয়ের বাড়ির নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানা গেছে।

স্বদেশ প্রতিদিন/এমএম


আরও সংবাদ   বিষয়:  থালাপতি   বিজয়   ভারত   তামিলনাড়ু  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close