বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু: বিচারের দাবি ও নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ২:১৭ AM

সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী প্রথমা চৌধুরী, তাঁর মা আবেদিতা চৌধুরী আঁখি ও চালক সজল ঘোষের মর্মান্তিক মৃত্যুতে বিচারের দাবিতে এবং নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

রবিবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় শহরের আলফাত উদ্দিন স্কয়ার (ট্রাফিক পয়েন্ট) এলাকায় এই মানববন্ধনের আয়োজন করে সুনামকণ্ঠ সাহিত্য পরিষদ। অংশগ্রহণ করে সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয় ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন। মানববন্ধনে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ একাত্মতা প্রকাশ করেন।

মানববন্ধনে সভাপতিত্ব করেন সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সভাপতি প্রভাষক দুলাল মিয়া এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সার্জেন্ট (অব.) জিয়াউর রহমান।

মানববন্ধনে বক্তারা বলেন, “সুনামগঞ্জে প্রতিনিয়ত ঘটছে সড়ক দুর্ঘটনা। সিলেট–সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়ক যেন এখন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। নিয়মকানুনের তোয়াক্কা না করে বেপরোয়া গতিতে চলছে যানবাহন। অদক্ষ চালক, ফিটনেসবিহীন যানবাহন ও প্রশাসনের উদাসীনতাই এসব দুর্ঘটনার মূল কারণ। প্রতিটি দুর্ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের আইনের আওতায় আনতে হবে।”

বক্তারা আরও বলেন, “প্রতিবারই দুর্ঘটনার পর প্রশাসন লোক দেখানো অভিযান চালায়, পরে তা থেমে যায়। এটা এক ধরনের প্রহসন। এখন ঘর থেকে বের হলেও জীবিত ফিরে আসার নিশ্চয়তা নেই। তাই আমরা নিরাপদ সড়কের জন্য টেকসই ও ধারাবাহিক প্রশাসনিক পদক্ষেপ দাবি করছি।”

মানববন্ধনে বক্তব্য রাখেন, বিজন সেন রায় সম্পাদক, দৈনিক সুনামকণ্ঠ ও উপদেষ্টা, সুনামকণ্ঠ সাহিত্য পরিষদ, অধ্যাপক সৈয়দ মহিবুল ইসলাম সাবেক অধ্যক্ষ ও সভাপতি, ম্যানেজিং কমিটি, সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়, সহকারী অধ্যাপক শুভঙ্কর তালুকদার সভাপতি, বাকবিশিস, সুনামগঞ্জ জেলা, মো. জামাল উদ্দিন সহকারী প্রধান শিক্ষক, সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়, কলি তালুকদার আরতি নারীনেত্রী, শামসুল আলম রাসেল শিক্ষক নেতা, রিংকু চৌধুরী সমাজ উন্নয়নকর্মী, কবি ও শিক্ষক মোছায়েল আহমদ, হায়দার আলী, মিঠন দাশ, শিক্ষার্থী ইভা আক্তার প্রমুখ।

এছাড়া শিক্ষক মাসুক আহমদ, সুলতান আহমদ, ইমরান হাসান, রূপক চক্রবর্তী, সিনথিয়া আক্তার, শিল্পী বেগম, পিংকি, তৃণমূল নারী উদ্যোক্তা, ব্যবসায়ী শিবুল চন্দ্র শীল, সমাজকর্মী সেলিম জায়গীরদারসহ অর্ধশতাধিক ব্যক্তি মানববন্ধনে উপস্থিত ছিলেন।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, “আরও প্রাণহানির আগেই ব্যবস্থা নিন। ফিটনেসবিহীন যানবাহন বন্ধ করুন, অদক্ষ চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। নয়তো জনগণের ক্ষোভ রাস্তায় বিস্ফোরিত হবে।”


স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  সুনামগঞ্জ   সড়ক   দুর্ঘটনা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close