বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
দীর্ঘ দুই বছর পর খুলে দেয়া হচ্ছে কেওক্রাডং
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ৯:০২ পিএম আপডেট: ২৭.০৯.২০২৫ ৯:১৫ PM
ফাইল ছবি

ফাইল ছবি

দীর্ঘ দুই বছর বন্ধ থাকার পর আগামী বুধবার (১ অক্টোবর) থেকে খুলে দেওয়া হচ্ছে দেশের অন্যতম উঁচু পাহাড় চূড়া কেওক্রাডং পর্যটন কেন্দ্র।

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে শনিবার বান্দরবান জেলা প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে। দিবসটি উপলক্ষে জেলা শহরের মেঘলা পর্যটন কেন্দ্রে আয়োজিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি শেষে সাংবাদিকদের এ তথ্য জানান জেলা প্রশাসক শামীম আরা রিনি।

এ বিষয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি হয়নি তবে নীতিগতভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের পর্যটন সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. সারোয়ার হোসেন।

পর্যটকদের যাতায়াত সহজ করতে রুমার বগালেক থেকে কেওক্রাডং পর্যন্ত পাকা সড়ক নির্মাণ করেছে সেনা প্রকৌশল বিভাগ (ইসিবি)। তবে স্থানীয় সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) তৎপরতার কারণে ২০২৩ সালে রুমা, থানচি ও রোয়াংছড়ি উপজেলায় দেশি-বিদেশি পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছিল প্রশাসন।

পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় পর্যায়ক্রমে পর্যটন স্পটগুলো খুলে দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় এবার খুলে দেওয়া হচ্ছে কেওক্রাডং।


স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:  কেওক্রাডং   বান্দরবান   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close