সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
কুয়াকাটায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পর্যটন দিবস উদযাপন
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ১:৩৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

‘টেকসই উন্নয়নে পর্যটন’ প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর কুয়াকাটায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব পর্যটন দিবস উদযাপিত হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯ টায় জেলা প্রশাসনের উদ্যোগে কুয়াকাটা পৌরসভা প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সৈকত এলাকা হয়ে পর্যটন হলিডে হোমসে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

র‌্যালিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী, শিক্ষার্থী, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ নানা শ্রেণি-পেশার মানুষ নিজ নিজ ব্যানারে অংশ নেন। ফলে পুরো কুয়াকাটা শহর উৎসবমুখর হয়ে ওঠে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও কুয়াকাটা পৌর প্রশাসক ইয়াসীন সাদেক। এ সময় প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাসুদ উল আলম, কুয়াকাটা টুরিস্ট পুলিশের জোন ইনচার্জ সহকারী পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল আজিজ মুসুল্লী এবং কুয়াকাটা হোটেল-মোটেল মালিক সমিতির সভাপতি আব্দুল মোতালেব শরীফ।

সভায় বক্তারা বলেন, কুয়াকাটা বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র। তাই এখানে পর্যটকদের নিরাপত্তা, যোগাযোগ ব্যবস্থা, আবাসন ও বিনোদন সুবিধা উন্নত করার পাশাপাশি পরিবেশবান্ধব পর্যটন শিল্প গড়ে তুলতে হবে।

পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা কুয়াকাটার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। তারা বলেন, ‘সমুদ্র সৈকতের সৌন্দর্য সংরক্ষণ, সড়ক যোগাযোগ উন্নয়ন এবং আধুনিক পর্যটন অবকাঠামো গড়ে তুললে কুয়াকাটা শুধু জাতীয় নয়, আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশকে পরিচিত করতে সক্ষম হবে।’

জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী আশ্বাস দিয়ে বলেন, ‌‘কুয়াকাটার উন্নয়নে সরকার অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে। পর্যটন শিল্পকে টেকসই উন্নয়নের অংশ হিসেবে গড়ে তুলতে সকল সমস্যা সমাধানে প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে।’


স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:  কুয়াকাটা   পর্যটন দিবস  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close