শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
অনাবাসী বাংলাদেশিদের নিজ দেশ থেকে হজে যেতে হবে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ৭:২০ পিএম

বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের হজে অংশ নিতে হলে বাংলাদেশ থেকেই সৌদি আরবে যেতে হবে। তারা যেদেশে বসবাস বা অবস্থান করছেন সেদেশ থেকে বাংলাদেশি হজযাত্রী হিসেবে সরাসরি হজে যাবার কোন সুযোগ নেই।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের হজ বিষয়ক আবশ্যিক নির্দেশনার (Essential Instructions) ১৪ নম্বর অনুচ্ছেদে উল্লেখ রয়েছে— কোনো দেশের হজ কোটায় নিবন্ধিত হজযাত্রী সেই দেশ ছাড়া অন্য কোনো দেশ থেকে সৌদি আরবে গমন করতে পারবেন না।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, কিছু হজ এজেন্সি বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের নিবন্ধন করে সেখান থেকেই সরাসরি সৌদি আরবে পাঠাচ্ছেন। এতে হজ ব্যবস্থাপনায় একাধিক সমস্যা দেখা দিচ্ছে। সমস্য গুলো হলো- নুসুক মাসার সিস্টেমে এসব হজযাত্রীর ফ্লাইট ও প্রি-অ্যারাইভাল তথ্য প্রদান করা সম্ভব হয় না। তাদের স্বাস্থ্য পরীক্ষাও সম্পন্ন করা যাচ্ছে না, ফলে মেনিনজাইটিস ও ইনফ্লুয়েঞ্জার টিকা প্রদান এবং ই-হজ সিস্টেমে ফিটনেস সনদ দেওয়া যাচ্ছে না। হজ পালনের আগে প্রশিক্ষণ প্রদানও অসম্ভব হয়ে পড়ছে। বিমানের আসন ফাঁকা থাকছে, যার কারণে সার্বিক হজ ব্যবস্থাপনায় জটিলতা সৃষ্টি হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিদেশে অবস্থানরত হজযাত্রীদের অবশ্যই বাংলাদেশ থেকে সৌদি আরব পাঠাতে হবে। এ নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট হজ এজেন্সিকেই দায়ভার নিতে হবে।

এছাড়া, পরবর্তীতে এমন কর্মকাণ্ডের কারণে এজেন্সির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করে দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  প্রবাস   বাংলাদেশ   হজ   প্রবাসী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close