বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
যশোরে সড়ক দুর্ঘটনায় আলমসাধু চালকের মৃত্যু
যশোর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৫৭ পিএম আপডেট: ২৬.০৯.২০২৫ ৮:৩৫ PM

যশোরের বাঘারপাড়ার সীমান্তবর্তী নড়াইল সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় মাহফুজ (২০) নামে এক আলমসাধু চালক নিহত হয়েছেন। 

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) উপজেলার বামনহাটিতে এই ঘটনা ঘটে।

তিনি মাগুরার শালিখা উপজেলার শরুশুনা গ্রামের মাসুদ মণ্ডলের ছেলে।

স্থানীয়রা জানান, সকাল সাড়ে ১০টার দিকে বাঘারপাড়ার বালিয়াডাঙ্গা বাজারের কাছে বামনহাটিতে একটি আলমসাধু নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পানিতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মাহফুজ গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আহত অপর একজনকে শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

বাঘারপাড়ার আঙ্গুলবাড়িয়া গ্রামের বাসিন্দা নাজমুল ইসলাম জানান, স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, দুর্ঘটনার সময় আলমসাধুটি রাস্তার পাশে পানিতে পড়ে যায় এবং মাহফুজের মুখ ও মাথায় গুরুতর আঘাত লাগে। পরে দুজনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

নিহত মাহফুজের চাচা রফিকুল ইসলাম জানান, প্রতিদিনের মতো আজও সকালে আলমসাধু নিয়ে বের হয়েছিল মাহফুজ। সোয়া ১১টার দিকে খবর পাই দুর্ঘটনায় সে মারা গেছে। মাহফুজ এখনো বিয়ে করেনি। সে বাবা-মায়ের একমাত্র সন্তান।

বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. রাফিয়াতুল জান্নাত নূর বলেন, ‘বেলা ১১টার কিছু সময় পর মাহফুজ নামে এক যুবককে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায়, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।’

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান জানান, ঘটনার বিষয়ে কোনো অভিযোগ না থাকায় পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  যশোর   সড়ক দুর্ঘটনা     






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close