প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ৬:০৩ পিএম

রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদীতে ধরা পড়েছে ২৫ কেজি ওজনের একটি বিশাল আকৃতির পাঙ্গাশ মাছ। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে মাছটি ধরা পড়ে স্থানীয় জেলে রতন হালদারের জালে।
পরে মাছটি দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছ বাজারে আনা হলে উন্মুক্ত নিলামের মাধ্যমে স্থানীয় মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা ২ হাজার ৫০০ টাকা কেজি দরে মোট ৬২ হাজার ৫০০ টাকায় মাছটি কিনে নেন।
মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা বলেন, ‘রতন হালদারের জালে মাছটি ধরা পড়ার পর তিনি মোহন মন্ডলের আড়তে নিয়ে আসেন। সেখানেই আমি নিলামে অংশ নিয়ে মাছটি কিনি। এখন কেজিপ্রতি কিছু লাভ রেখে ফোনে অর্ডারের মাধ্যমে এটি বিক্রি করব।’
স্থানীয় বাজারে এত বড় মাছ সচরাচর দেখা যায় না বলে জানিয়েছেন অন্যান্য ব্যবসায়ী ও দর্শনার্থীরা।
স্বদেশ প্রতিদিন/এমএম