বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      
রাবিতে চলমান শাটডাউন স্থগিত, রাকসু নির্বাচন ১৬ অক্টোবর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ৫:০৫ পিএম আপডেট: ২৫.০৯.২০২৫ ৫:১০ PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চলমান কমপ্লিট শাটডাউন কর্মসূচি আপাতত স্থগিত করেছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। তবে দাবি দ্রুত পূরণ না হলে ফের কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনের নেতারা।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. আব্দুল আলিম।

তিনি জানান, দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে উপাচার্যের আহ্বানে শিক্ষক ফোরাম, জিয়া পরিষদ এবং ইউট্যাব (রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা) নেতাদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব আশ্বস্ত করেন, গত ২০ সেপ্টেম্বরের অনাকাঙ্ক্ষিত ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যথাযথ তদন্ত ও দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা ও শিক্ষা-গবেষণার পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

উপাচার্যের আশ্বাসের ভিত্তিতে আন্দোলন আপাতত স্থগিতের ঘোষণা দেওয়া হলেও শিক্ষক ফোরাম জানিয়েছে, দাবি আদায়ে বিলম্ব হলে সাধারণ শিক্ষক-কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ফের আন্দোলনে নামা হবে।

এর আগে, বুধবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের আহ্বানে সাড়া দিয়ে কর্মকর্তা-কর্মচারীরাও ৭ কার্যদিবসের জন্য তাদের শাটডাউন কর্মসূচি স্থগিত করেন।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব বলেন, ‘সবকিছুই আলোচনার মাধ্যমে সমাধান করা হচ্ছে। আশা করি আগামী ১৬ অক্টোবর রাকসু নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  রাবি     






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close