বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
সহকর্মীর ঈর্ষা সামলাবেন কীভাবে
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ১০:২১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

প্রতিদিনের দীর্ঘ সময় কর্মক্ষেত্রেই কাটে বেশিরভাগ মানুষের। সেখানে শুধু কাজ নয়, সহকর্মীদের সঙ্গে সম্পর্কও বড় প্রভাব ফেলে মানসিক স্বাস্থ্যে। কর্মক্ষেত্র হতে পারে অনুপ্রেরণার জায়গা, আবার সেখানে দেখা দিতে পারে নানা ধরনের চ্যালেঞ্জও। এর মধ্যে সবচেয়ে সাধারণ কিন্তু অস্বস্তিকর একটি বিষয় হলো সহকর্মীর ঈর্ষা।

আপনার সাফল্য, প্রশংসা কিংবা কোনো অর্জন অন্য কারও মনে হীনমন্যতা তৈরি করতে পারে। অনেক সময় তা প্রকাশ পায় গুজব, কটাক্ষ বা নেতিবাচক আচরণের মাধ্যমে। চাকরি পরিবর্তন হয়তো সহজ সমাধান মনে হতে পারে, তবে বাস্তবে সবচেয়ে কার্যকর উপায় হলো বুদ্ধিমত্তা ও ধৈর্যের সঙ্গে পরিস্থিতি সামলানো।

পেশাদার ও শান্ত থাকুন

ঈর্ষাপ্রসূত আচরণে আবেগতাড়িত প্রতিক্রিয়া না দেখানোই বুদ্ধিমানের কাজ। বরং কাজের প্রতি মনোযোগী থেকে পেশাদারিত্ব বজায় রাখুন। মনোবিজ্ঞানীরা বলেন, শান্ত প্রতিক্রিয়া ঈর্ষান্বিত সহকর্মীর উদ্দেশ্যকে ব্যর্থ করে দেয়।

নেতিবাচকতায় জড়াবেন না

গুজব, সমালোচনা কিংবা হেয় প্রতিক্রিয়ার জবাব দেওয়ার অর্থ হলো আগুনে ঘি ঢালা। অফিস পলিটিক্স থেকে দূরে থাকুন এবং বিনয়ের সঙ্গে নেতিবাচক আলোচনায় নিজেকে সরিয়ে নিন। এভাবে নিজের শক্তি ও মনোযোগ সঠিক জায়গায় ধরে রাখা সম্ভব।

নিজের কাজে মনোযোগ দিন

ঈর্ষান্বিত সহকর্মীরা সাধারণত নিজেদের অক্ষমতা ঢাকতেই অন্যকে ছোট করতে চায়। তাদের আচরণে না জড়িয়ে নিজের কাজ ও সাফল্যের ওপর ফোকাস রাখুন। কারণ সাফল্যই সবচেয়ে শক্তিশালী জবাব।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  সহকর্মী   ঈর্ষা   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close