বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
জোয়ারে ডুবে যাচ্ছে রসুলপুর ফেরিঘাট, দুর্ভোগে যাত্রী-চালকরা
গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৫৪ পিএম
জোয়ারে ডুবে যাচ্ছে রসুলপুর ফেরিঘাট, দুর্ভোগে যাত্রী-চালকরা

জোয়ারে ডুবে যাচ্ছে রসুলপুর ফেরিঘাট, দুর্ভোগে যাত্রী-চালকরা

মুন্সীগঞ্জের গজারিয়ায় জোয়ারের পানিতে তলিয়ে গেছে রসুলপুর-সোনালী মার্কেট ফেরিঘাটের পন্টুন ও গ্যাংওয়ে। ফলে ভোগান্তিতে পড়েছেন ওই পথ দিয়ে নিয়মিত চলাচলকারী যানবাহনের চালক ও যাত্রীরা।

বুধবার দুপুরে ফুলদী নদীর দুই পাড়ে এমন চিত্র দেখা যায়। স্থানীয়রা জানান, জোয়ারে মেঘনা ও ফুলদী নদীর পানি বেড়ে যাওয়ায় এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

জানা যায়, প্রতিদিন রসুলপুর-সোনালী মার্কেট ফেরিঘাট দিয়ে ট্রাক, পিকআপ, মাইক্রোবাসসহ নানা যানবাহন উপজেলার বিভিন্ন স্থানে যাতায়াত করে। কয়েক মাস ধরে জোয়ারের পানিতে পন্টুন ও সংযোগ সড়ক তলিয়ে যাওয়ায় চালক ও যাত্রীরা চরম দুর্ভোগে পড়ছেন।

এ ফেরিঘাট হয়ে উপজেলার অন্তত ৫টি ইউনিয়নের মানুষ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়, জনস্বাস্থ্য প্রকৌশলী অফিস, পোস্ট অফিস, বিআরডিবি ও আরও কয়েকটি সরকারি দপ্তরে যাতায়াত করে থাকেন। এমনকি উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও তার প্রশাসনিক কার্যালয়ে যেতে এই ফেরিঘাট পার হতে হয়।

ট্রাক চালক সোহাগ মিয়া বলেন, “রসুলপুর ঘাট দিয়ে ঝুঁকি নিয়ে ট্রাক পার করছি। পন্টুন ক্রস করার সময় ইঞ্জিনে পানি ঢুকে ক্ষতি হয়। ছোট গাড়ির ইঞ্জিনও বন্ধ হয়ে যায়। আমাদের দুর্ভোগ কমাতে দ্রুত ব্যবস্থা নিতে হবে।”

স্থানীয়রা জানান, জোয়ারের সময় ফেরিঘাটের দুই পাশে পন্টুন ও সংযোগ সড়ক ডুবে যায়। ভাটার সময় কিছুটা স্বস্তি মিললেও জোয়ারের সময় দুর্ভোগ চরমে পৌঁছায়। প্রতিদিন পারাপারে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। ফেরিতে উঠতে গিয়ে মোটরসাইকেল ও অটোরিকশার দুর্ঘটনাও ঘটছে। অথচ কর্তৃপক্ষ এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি।

ফেরি চালক মোবারক মিয়া বলেন, “জোয়ারের সময় পানি বেড়ে পন্টুন ডুবে যায়। তখন গাড়ি ওঠানামায় সমস্যা হয়। বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি।”

এ বিষয়ে নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী জাকির হোসেন বলেন, “আমরা কয়েকবার ইট ফেলে ফেরিঘাটের দুই অংশ উঁচু করেছি। প্রয়োজনে আবারও পন্টুন উঁচু করে দেওয়া হবে। সমস্যা সমাধানে দ্রুত কাজ শুরু হবে।”


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  গজারিয়া   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close