শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নিউইয়র্কে প্রধান উপদেষ্টার সফরসঙ্গীদের ওপর হামলার ঘটনায় অন্তর্বর্তী সরকারের নিন্দা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ৯:২৭ পিএম আপডেট: ২৩.০৯.২০২৫ ৯:৩৭ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নিউইয়র্কে প্রধান উপদেষ্টার সফরসঙ্গীদের উপর হামলার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। 

আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রকাশিত বিবৃতিতে সরকার এই ঘটনা নিন্দনীয় বলে উল্লেখ করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা আখতার হোসেন ও তাসনিম জারা রাজনৈতিক উদ্দেশ্যে পরিচালিত হামলার শিকার হয়েছেন। এই হামলার সঙ্গে ক্ষমতাচ্যুত স্বৈরশাসক শেখ হাসিনার সমর্থকরা যুক্ত ছিলেন।

অন্তর্বর্তী সরকার বিবৃতিতে জানিয়েছে, এই ধরনের সহিংসতা হাসিনার আমলে গড়ে ওঠা রাজনৈতিক সংস্কৃতির একটি দুঃখজনক উদাহরণ। সরকার দেশকে শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলকভাবে গড়ে তোলার জন্য এই ধরনের অশুভ শক্তির মোকাবিলা করার প্রতিশ্রুতি দিয়েছে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, প্রধান উপদেষ্টা ও প্রতিনিধি দলের সফরের সময় সম্ভাব্য ঝুঁকি এড়াতে পররাষ্ট্র মন্ত্রণালয় বিভিন্ন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছিল। জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিনিধিদলকে প্রথমে ভিভিআইপি গেটের মাধ্যমে বিশেষ পরিবহন ব্যবস্থায় নেওয়া হয়েছিল।

কিন্তু শেষ মুহূর্তের ভিসা জটিলতার কারণে তারা বিকল্প পথে যেতে বাধ্য হন। অন্তর্বর্তী সরকারের আনুষ্ঠানিক অনুরোধ সত্ত্বেও বিমানবন্দর কর্তৃপক্ষ ভিভিআইপি সুবিধা ও সুরক্ষা দিতে অস্বীকৃতি জানায়, যার ফলে প্রতিনিধিদল ঝুঁকিতে পড়েন। ঘটনার পরপরই নিউইয়র্কস্থ বাংলাদেশ মিশন পুলিশ বিভাগের সঙ্গে যোগাযোগ করে।

এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তদন্ত চলছে। প্রধান উপদেষ্টা ও প্রতিনিধিদলের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল ও স্থানীয় আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে বাংলাদেশের প্রতিনিধিদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করার ব্যবস্থা নেওয়া হয়েছে।

অন্তর্বর্তী সরকার বলেছে, তারা গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় অটল। রাজনৈতিক সহিংসতা ও ভয়ভীতি, দেশে বা দেশের বাইরে, সহ্য করা হবে না, বরং আইনগত ও কূটনৈতিক পদক্ষেপের মাধ্যমে এই হামলার জবাব দেওয়া হবে।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  প্রধান উপদেষ্টা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close