বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পঞ্চগড়ের ধর্ষণ মামলায় গ্রেপ্তার জামাল জামায়াত কর্মী নন
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৪৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

উত্তরাঞ্চলের পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলায় মাদ্রাসা ছাত্রী ধর্ষণের মামলায় গ্রেপ্তার জামাল উদ্দীন (৩৬) জামায়াত কর্মী দাবি করে গণমাধ্যমে প্রকাশিত সংবাদকে মিথ্যা ও ভিত্তিহীন বলেছে জেলা জামায়াত।

সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে পঞ্চগড় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা দেলওয়ার হোসাইন এই দাবি জানান। তিনি জানান, প্রকৃতপক্ষে ওই মাদ্রাসা ছাত্রী জামালের নিজ স্ত্রী। সম্প্রতি স্ত্রীর ভরণ-পোষণ না দেওয়ায় তার বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেছেন স্ত্রীর এক নানী।

সংবাদ সম্মেলনে মাওলানা দেলওয়ার হোসাইন লিখিত বক্তব্যে বলেন, “তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট ইউনিয়নের ঠুনঠুনিয়া গ্রামের জামাল উদ্দীনকে ২০ সেপ্টেম্বর ধর্ষণের মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। ওই নারীর সঙ্গে জামালের স্থানীয় মৌলভীর মাধ্যমে বিয়ে হয়েছে এক বছরের বেশি সময় আগে। পরে চলতি বছরের ১৪ জুন পঞ্চগড় আদালতে অ্যাফিডেভিডের মাধ্যমে বিয়ে রেজিস্ট্রেশন করা হয়। গত এক বছর ধরে স্ত্রীর ভরণ-পোষণ না দেওয়ায় স্ত্রীর এক নানী জামালের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছেন।”

তিনি আরও বলেন, “জামালকে গ্রেপ্তারের ঘটনায় অনলাইনে জামায়াতে ইসলামীকে জড়িয়ে মিথ্যা সংবাদ পরিবেশিত হয়েছে, যা সম্পূর্ণ বানোয়াট। জামাল উদ্দীন ২০২৪ সালের ৩ নভেম্বর সংগঠনের সদস্য হয়েছিলেন। তবে তার চারিত্রিক নানা সমস্যার কারণে চলতি বছরের ২২ জুন থেকে তাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। তার সাথে জামায়াতে ইসলামের কোনো সম্পর্ক নেই।”

মাওলানা দেলওয়ার হোসাইন সাংবাদিকদের প্রতি অনুরোধ জানান, প্রকাশিত মিথ্যা সংবাদটি প্রত্যাহার করে সঠিক সংবাদ প্রচার করবেন এবং ভবিষ্যতে সংগঠনের নাম জড়িয়ে কোনো সংবাদ পরিবেশনের আগে প্রকৃত বিষয়টি যাচাই করবেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের অফিস সম্পাদক ওয়ালিউল্লাহ, জেলা প্রচার বিভাগীয় সেক্রেটারি শাহীদ আল ইসলাম, তেঁতুলিয়া উপজেলা জামায়াতের আমির আব্দুল হাকিম, সেক্রেটারি হাবিবুর রহমান, পঞ্চগড় শহর জামায়াতের সেক্রেটারি নাসির উদ্দিন প্রমুখ। বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।
 
স্বদেশ প্রতিদিন/শাহো 


আরও সংবাদ   বিষয়:  পঞ্চগড়   ধর্ষণ মামলা   জামায়াত   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close