বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      
‘মুখে নারী নারী করে ফেনা তোলে, অথচ আক্রমণের মুখে ফেলে রেখে গেছে’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ২:২১ পিএম আপডেট: ২৩.০৯.২০২৫ ৩:০৭ PM
ফাইল ছবি

ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন যুক্তরাষ্ট্রে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনা ঘটেছে। এতে রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে উঠেছে। ঘটনাটির নিন্দা জানিয়ে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে এনসিপি।

ঘটনার সময় আখতার হোসেনের সঙ্গে থাকা এনসিপি নেত্রী তাসনিম জারাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক তাজনুভা জাবীন। ফেসবুক পোস্টে তিনি হামলার নিন্দা জানিয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং অন্তর্বর্তী সরকারকে ক্ষমা চাইতে আহ্বান জানান।

তাজনুভা লেখেন, “রাজনীতিতে আসার পর থেকে আমরা নারীরা হেন কোনো গালি নাই শুনি নাই, হেন কোনো সাইবার বুলিং নাই যার মধ্যে দিয়ে যাই নাই। ম বর্গীয়, খ বর্গীয়সহ সব ধরনের গালাগালি নিত‍্যনৈমিত্তিক বিষয়। কিন্তু আজকে নিউইয়র্কে জারাকে যে অকথ‍্য ভাষায় আক্রমণ করা হলো, আখতারের ওপর হামলা করা হলো, তাও বাংলাদেশ সরকারের সফরসঙ্গী হিসেবে, এর চেয়ে নিন্দনীয় কিছু হতে পারে না।”

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে তিনি আরও লেখেন, “অন্তর্বর্তী সরকারকে এর জবাব দিতে হবে। কেন এরা রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিরাপত্তা দিতে পারে নাই? কেন তারা একমাত্র নারী রাজনৈতিক প্রতিনিধিকে নিরাপত্তা দিতে পারে নাই? শেইম! অন্তর্বর্তী সরকারের এদের কাছে ক্ষমা চাইতে হবে। জারার কাছে ক্ষমা চাইতে হবে। মুখে নারী নারী করে ফেনা তুলে ফেলে, অথচ সাথে করে নিয়ে তাকে আক্রমণের মুখে ফেলে রেখে চলে গেসে।”

এনসিপি নেত্রী হামলার দায় সরকারের ওপর চাপিয়ে বলেন, “আখতার শুধু এনসিপির নেতা না, আখতার ফ্যাসিবাদের বিরুদ্ধে জীবন্ত প্রতীক। ইতিহাস সাক্ষী, আখতার রাজপথে থেকে জেল-জুলুম সহ‍্য করে হাসিনাকে বিতারিত করেছে বলেই আজকে আপনারা একেকজন উপদেষ্টা। যার অবদানে সরকার হইসেন, তাকেই নিরাপত্তা দিতে ব্যর্থ! ধিক্কার জানাই। এনসিপি এর জবাব নিয়ে ছাড়বে। নিজেদের সাংগঠনিক সফরে গিয়ে এই হামলার শিকার হলে এক কথা, সরকারের সাথে গিয়ে এই অবস্থা? বাংলাদেশ সরকারকে এর দায় অবশ্যই নিতে হবে। বাকিটা এনসিপি রাজপথে বুঝে নিবে।”

উল্লেখ্য, সম্প্রতি যুক্তরাষ্ট্রে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে দেশের বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতারা সেখানে যান। এসময় এ ঘটনা ঘটে।
 
স্বদেশ প্রতিদিন/শাহো 


আরও সংবাদ   বিষয়:  জাতীয় নাগরিক পার্টি   ডিম ছোড়া  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close