বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
জাবিতে মদ ও গাঁজা সেবনরত অবস্থায় হাতেনাতে ধরা পড়লেন একদল শিক্ষার্থী
জাবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ১:০১ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শহীদ তাজউদ্দীন আহমেদ হলের বি ব্লকের ছাদ থেকে বাংলা মদ ও গাঁজা সেবনরত অবস্থায় একদল শিক্ষার্থীকে হাতেনাতে ধরেছেন হলের আবাসিক শিক্ষার্থীরা। মাদকসেবী শিক্ষার্থীরা ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) বিভিন্ন ব্যাচের বলে জানা গেছে।

২৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) রাত ২.০০ টার তাজউদ্দীন হলের বি ব্লকে ছাদ থেকে তাদেরকে হাতেনাতে ধরেন শিক্ষার্থীরা, এসময় হল সংসদ ও কেন্দ্রীয় সংসদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

আটককৃত শিক্ষার্থীরা হলেন, আদিত্য (আইবিএ ৪৭), প্রথম (আইবিএ ৫১), জাবির (আইবিএ ৫১), তৌহিদ (আইবিএ ৫০), জিহাদ (আইবিএ ৫০), লাবিব (আইবিএ ৫২), সাখাওয়াত ( আইবিএ ৫৩), রেজওয়ান (আইবিএ ৫১), নোমান (আইবিএ ৫০), প্রসেনজিৎ (আইবিএ ৫০), সামির ( আইবিএ ৪৯) এছাড়াও আরো কয়েকজন উপস্থিত ছিলেন, যাদের নাম জানা সম্ভব হয়নি।

প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায়, হলের ছাদে মদ ও গাজা সেবনের খবর পেয়ে হলের সাধারণ শিক্ষার্থীসহ হল সংসদ ও কেন্দ্রীয় সংসদের কয়েকজন প্রতিনিধি ছাদে গিয়ে দেখতে পায়, প্রায় ১৫ জন শিক্ষার্থী গাজা, বাংলা মদ ও অন্যান্য মাদকদ্রব্য সহ একটি আসর বসিয়েছে৷ এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর অফিসে জানালে তারা পরিচয়সহ ভিডিও করে রাখতে বলে। শিক্ষার্থীরা কাছে পরিচয় জানতে চাইলে তারা আক্রমণাত্নকভাবে কথা বলে এবং তাদেরকে মারতে তেড়ে আসে৷ বলে, তোরা কে..? তোদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে ডাক তারা আসুক পারলে৷ এসময় সাংবাদিকরা পরিচয় জানতে চাইলে তাদের সাথেও খারাপ আচরণ করেন ৷ এবং তারা চলে যাওয়ার সময় এক জাকসু সম্পাদককে দেখে নেওয়ার হুমকি দেয়। 

মাদকসেবীরা অধিকাংশই তাজউদ্দীন হলের আবাসিক শিক্ষার্থী না তারা অন্য হলে থেকে এখানে এসেছিলেন মাদকের আসর বসাতে। এরপর হল গ্রুপে বিষয়টি জানাজানি হলে এবং হলের অনেক শিক্ষার্থী ছাদে অবস্থান নেয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও হল প্রশাসন তাদের ভিডিও ফুটেজ ও মাদকের স্যাম্পল সংগ্রহে রেখে তাদেরকে ছেড়ে দেয়ার জন্য বলে হল সংসদ ও কেন্দ্রীয় সংসদের প্রতিনিধিদের।

এ বিষয়ে কেন্দ্রীয় ছাত্রসংসদের খাদ্য ও স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ক সম্পাদক হুসনে মোবারক বলেন, মাদকসেবনরত অবস্থায় তাদেরকে আটক করে শিক্ষার্থীরা। তারা দুই একজন ছাড়া কেউ এই হলের আবাসিক শিক্ষার্থী না, অন্য হল থেকে এখানে এসেছে মদ খাওয়ার জন্য। এ বিষয়ে আমরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে জানালে তারা আমাদেরকে তাদের পরিচয়সহ ভিডিও করে রাখতে বলে। আমরা তাদের পরিচয় জানতে গেলে আমাদের সাথে আক্রমণাত্মকভাবে কথা বলে। এবং তারা চলে যাওয়ার সময় আমাদেরকে দেখে নেওয়ার হুমকি দেয়৷ এই প্রেক্ষিতে আমাদের নিরাপত্তা নিয়ে সংঙ্কিত বোধ করছি৷ 

তাজউদ্দীন হলের আবাসিক শিক্ষার্থী শরিফুল আলম সাকিব বলেন, হলের ছাদে মদ ও গাঁজা সেবনের খবর পেয়ে আমরা সেখানে যাই এবং বাংলা মদ, গাঁজা ও অন্যান্য মাদক দ্রব্য পাই। পরে তাদের পরিচয় জানতে চাইলে তারা আমাদের সাথে আক্রমণাত্মক আচরণ করা শুরু করেন। এবং একজন সাংবাদিক তাদের সাথে কথা বলতে গেলে তার সাথে ও অ্যাগ্রেসিভ আচরণ করে। আমাদের সাথে হল সংসদের নির্বাচিত সাধারণ সম্পাদকসহ অন্যান্য প্রতিনিধিরা উপস্থিত ছিল। 

তাজউদ্দীন হল সংসদের সাধারণ সম্পাদক সাকিব আহমেদ বলেন, তাদেরকে আমরা মদ ও গাঁজাসহ হলের ছাদ থেকে ধরি এবং প্রক্টর অফিসকে এ ব্যাপারে জানাই। তারা আমাদের কে ভিডিও করে তাদের পরিচয় জানতে বলে। আমরা তাদের কাছে পরিচয় জানতে চাইলে আক্রমণাত্মক আচরণ করেন। মদ, গাঁজা সহ মাদকদ্রব্যগুলো আমরা জব্দ করেছি এগুলো প্রশাসনের কাছে জমা দিবো। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা এ ব্যাপারে জানিয়েছি তারা পরবর্তী ব্যবস্থা নিবেন।

তাজউদ্দীন হল সংসদের ভিপি বলেন, আমরা মাদক সহ কিছু শিক্ষার্থীকে হাতেনাতে আটক করেছি এবং তাদের প্রত্যেকের পরিচয় শনাক্ত করে রেখেছি, এখন বিশ্ববিদ্যালয় প্রশাসন আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন।

স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  জাবি   মদ   শিক্ষার্থী   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close