প্রকাশ: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৩৩ AM

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও ড. মুহাম্মদ ইউনূসের প্রতিনিধি দলের সদস্য আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনায় একজন আওয়ামী লীগ কর্মীকে আটক করেছে নিউইয়র্ক পুলিশ।
প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৮টা ২০ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেন।
তিনি লিখেছেন, ‘সকালে বিমানবন্দরে ডিম নিক্ষেপকারী একজন আওয়ামী বীরযোদ্ধাকে অভিযান চালিয়ে জ্যাকসন হাইটস থেকে আটক করা হয়েছে।’
এর আগে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে ড. ইউনূসের প্রতিনিধি দলের সদস্য আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়ে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী।
সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার ভিডিও ও ছবি ছড়িয়ে পড়লে তা নিয়ে বিতর্ক শুরু হয়।
স্বদেশ প্রতিদিন/এমএম