প্রকাশ: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ১০:২০ AM

কেরানীগঞ্জের নারিকেলবাগ এলাকায় সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নয়ন (২৫) ও খাইরুল ইসলাম (৩৮) নামে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় নারীসহ চারজন আহত হয়েছেন।
সোমবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটায় আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। আহতরা হলেন- শামসুল হক (৭৮), স্বর্ণা (১৯), তারেক (২৯) ও অজ্ঞাত পরিচয়ের একজন (২৬)।
তাদের হাসপাতালে নিয়ে আসা পথচারী রাব্বি জানান, সোমবার মধ্যরাতে নারিকেলবাগ এলাকায় মোটরসাইকেল ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ছয়জন আহত হয়। আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। বাকি চারজনের চিকিৎসা চলছে।
ঢামেক হাসপাতালে আহতদের নিয়ে আসা এক পথচারী রাব্বি জানান, সোমবার মধ্যরাতে নারিকেলবাগ এলাকায় মোটরসাইকেল ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ছয়জন আহত হয়। আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।
নিহত নয়নের চাচাতো ভাই সজীব বলেন, ‘আমাদের বাড়ি কেরানীগঞ্জের সোনাকান্দা এলাকায়। রাতে মোটরসাইকেল চালিয়ে সে বাসায় যাচ্ছিল। আসার পথে মোটরসাইকেল-সিএনজির সংঘর্ষে গুরুতর আহত হয় নয়নসহ বেশ কয়েকজন। পরে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নয়ন সৌদি প্রবাসী ছিল।’
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, কেরানীগঞ্জ থেকে আহত অবস্থায় নারী-পুরুষসহ ছয়জনকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তাদের মধ্যে নয়ন ও নজরুল ইসলাম নামে দুইজন মারা যায়। আহত চারজনের হাসপাতালে চিকিৎসা চলছে।
তিনি জানান, এদের মধ্যে নিহত নয়নের বাড়ি কেরানীগঞ্জ থানার সোনাকান্দা গ্রামে। তার বাবার নাম আনু মিয়া। খাইরুল কেরানীগঞ্জ এলাকার মো. ইউনুসের ছেলে ছিল। আহত বৃদ্ধ শামসুল হকের বাড়ি কেরানীগঞ্জে। তিনি কামার্তা গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে। আহত স্বর্ণার বাড়ি পিরোজপুর জেলার স্বরূপকাঠি থানার দিলবাড়ি গ্রামে। তার বাবার নাম মো. সিবরুল হোসেন।
বাকি দুইজনের মধ্যে একজনের নাম পাওয়া গেছে, তবে ঠিকানা এখনো জানা যায়নি।
স্বদেশ প্রতিদিন/এমএম