বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
বিজাতীয় সাংস্কৃতিক আগ্রাসন থেকে জাতিকে মুক্ত করতে হবে : রেজাউদ্দিন স্টালিন
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ১০:১৬ পিএম
জাতীয়তাবাদী লেখক ফোরামের পক্ষ থেকে নবনিযুক্ত মহাপরিচালককে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করা হয়

জাতীয়তাবাদী লেখক ফোরামের পক্ষ থেকে নবনিযুক্ত মহাপরিচালককে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করা হয়

শিল্পকলা একাডেমির নবনিযুক্ত মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন বলেছেন, বিজাতীয় সাংস্কৃতিক আগ্রাসন থেকে জাতিকে মুক্ত করতে হবে। আর এ সংগ্রামে সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করতে হবে দেশের লেখক সমাজকে। 

আজ সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে জাতীয়তাবাদী লেখক ফোরাম নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। এদিন জাতীয়তাবাদী লেখক ফোরামের পক্ষ থেকে নবনিযুক্ত মহাপরিচালককে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করা হয়।

তিনি বলেন, “আমাদের আবহমান সংস্কৃতিকে ধারণ ও লালন করতে না পারলে জাতি হিসেবে আমরা পিছিয়ে পড়ব।”

কবি শাহীন রেজা বলেন, ‍‍‍“বর্তমান সরকার একজন কবিকে শিল্পকলার ডিজি হিসেবে মনোনীত করে প্রকারান্তরে কবি সমাজকে মূল্যায়িত করেছেন। এজন্য তারা ধন্যবাদ পেতেই পারেন।”

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি কবি শাহীন রেজা। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ রনো, সহ সভাপতি সাজেদা হেলেন, সহ সভাপতি কামরুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক আবীর বাঙালি, সম্পাদক মন্ডলীর সদস্য হাসান কামরুল, কুতুবউদ্দিন, আলম বাঙালি, জাবেদ পাটোয়ারী, নাসরীন ইসলাম, হুমায়ুন কবির সিকদার, মুক্তা পারভীন, মাসুদা দেওয়ান, জহিরুল হক বিদ্যুৎ, ইকবাল হোসেন, মীর হেলাল, আনিসুর রহমান সাগর, আবদুল কাদের, শেফালী হোসেন, ইলোরা সোমা, সরদার আব্বাস উদ্দিন, শোভা চৌধুরী প্রমুখ।


স্বদেশ প্রতিদিন/আইএমএস/ওএফ




আরও সংবাদ   বিষয়:  সাংস্কৃতি   আগ্রাসন   রেজাউদ্দিন স্টালিন   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close