সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      ● বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারি, প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০      
ময়লার ভাগাড় থেকে ৪ হাজার এনআইডি কার্ড উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৪১ পিএম আপডেট: ২২.০৯.২০২৫ ৫:৪৫ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়াম এলাকার ময়লার ভাগাড় থেকে বিপুল পরিমাণ এনআইডি কার্ড, পোলিং অফিসারের কার্ড এবং সিল উদ্ধার করা হয়েছে।

ঘটনাটি ঘটে রবিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে, যেখানে জেলা নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা কার্ডগুলো উদ্ধার করেন।

প্রাথমিক হিসাব অনুযায়ী, উদ্ধারকৃত কার্ডের সংখ্যা প্রায় ৪ হাজার, যা পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে। নারায়ণগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা রাকিবুল ইসলাম জানান, উদ্ধারকৃত এনআইডি কার্ডগুলো গাজীপুর জেলার এবং এ নিয়ে ফতুল্লা মডেল থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম বলেন, “উদ্ধারকৃত এনআইডি কার্ডের ঘটনায় তদন্ত চলছে এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।” জেলা প্রশাসন এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে পরবর্তী পদক্ষেপও নেওয়া হচ্ছে।

এ ঘটনায় স্থানীয় প্রশাসন জনগণের নিরাপত্তা ও ভোটার তথ্য সুরক্ষায় বিশেষ নজর দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।


স্বদেশ প্রতিদিন/শাহো 


আরও সংবাদ   বিষয়:  এনআইডি কার্ড   উদ্ধার   তথ্য  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close