বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
শিবচরে ব্র্যাকের উদ্যোগে ‘নিরাপদ অভিবাসন ও পুনরেকত্রীকরণ’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
মাদারীপুর (শিবচর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৫৪ পিএম

মাদারীপুর জেলার শিবচরের দত্তপাড়া ইউনিয়নে ‘নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ’ বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২২ সেপ্টেম্বর ২০২৫) ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের “প্রত্যাশা ২: ইম্প্রুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশি রিটার্নি মাইগ্রেন্টস” প্রকল্পের আওতায় এ কর্মশালার আয়োজন করা হয়।

দত্তপাড়া ইউনিয়ন পরিষদে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জনাব মশিউর রহমান চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা হাফিজুর রহমান।

কর্মশালার শুরুতে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের শিবচর উপজেলার প্রোগ্রাম অর্গানাইজার হাসান আল মামুন অংশগ্রহণকারীদের পরিচিতি ও কর্মশালার লক্ষ্য-উদ্দেশ্য তুলে ধরেন।

এরপর ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের মাদারীপুর জেলার সেক্টর স্পেশালিস্ট (ইকোনোমিক রিইন্টিগ্রেশন) মাহফুজুল ইসলাম নিরাপদ অভিবাসনের গুরুত্ব, ‘প্রত্যাশা ২’ প্রকল্পের কার্যক্রম এবং বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণের ধাপসমূহ উপস্থাপন করেন।

প্রধান অতিথির বক্তব্যে মশিউর রহমান চৌধুরী বলেন, “ব্র্যাক দেশের অন্যতম পুরোনো এবং আন্তর্জাতিক মানের একটি প্রতিষ্ঠান। মাইগ্রেশন প্রোগ্রামের মাধ্যমে নিরাপদ অভিবাসন এবং বিদেশফেরতদের সহায়তায় মাঠপর্যায়ে যেসব উদ্যোগ নেওয়া হয়েছে, তা নিঃসন্দেহে প্রশংসনীয়।”

তিনি আরও বলেন, দক্ষ শ্রমিক গড়ে তোলার পাশাপাশি মানব পাচার প্রতিরোধে সকলকে একযোগে কাজ করতে হবে। বিদেশফেরত ক্ষতিগ্রস্তদের পুনরেকত্রীকরণে ইউনিয়নের জনপ্রতিনিধি ও কর্মকর্তা-কর্মচারীদের ব্র্যাকের পাশে থাকার আহ্বান জানান তিনি।

কর্মশালায় স্থানীয় জনপ্রতিনিধি, বিদেশফেরত ব্যক্তি ও সমাজের বিভিন্ন পর্যায়ের অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।

কর্মশালার সমাপ্তি ঘোষণা করেন প্রধান অতিথি মশিউর রহমান চৌধুরী।

স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  শিবচর   ব্র্যাক   উদ্যোগ   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close