সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● বাউফল উপজেলা বিএনপির সদস্য সচিবের ওপর হামলার অভিযোগ      ● হাসিনার পাসপোর্টের আবেদন নিয়ে যা বললেন পররাষ্ট্র সচিব      ● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      
সয়াবিন তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৩৯ পিএম আপডেট: ২২.০৯.২০২৫ ৫:৪৩ PM

সরকার আবারও সয়াবিন ও পাম তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের সঙ্গে ব্যবসায়ীদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক সূত্রে জানা গেছে, খোলা ও বোতলজাত সয়াবিন এবং পাম তেলের দাম বাড়ানো হয়েছে, তবে কত বৃদ্ধি হয়েছে তা ব্যবসায়ীদের পক্ষ থেকে জানানো হবে।

দেশের ভোজ্যতেল পরিশোধন ও বিপণনকারীদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন প্রতি লিটারে ১০ টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান বলেন, “ব্যবসায়ীরা যে দাম বৃদ্ধির প্রস্তাব দিয়েছে, তা আন্তর্জাতিক বাজারের তুলনায় অনেক বেশি। আমরা এটি পর্যালোচনা করছি এবং পরবর্তীতে সিদ্ধান্ত নেব।”

ব্যবসায়ীদের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে প্রতি টন সয়াবিন তেলের দাম প্রতি ব্যারেল ১,২০০ ডলার ছুঁয়েছে। সম্প্রতি আন্তর্জাতিক বাজারে তেলের দাম ১৮-২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। পাম তেলেরও দাম বৃদ্ধির প্রবণতা লক্ষ্য করা গেছে।

মূলত এই আন্তর্জাতিক বাজারের দাম বৃদ্ধির কারণে দেশীয় বাজারে সয়াবিন ও পাম তেলের দাম সমন্বয়ের প্রস্তাব দেওয়া হয়েছে। সরকারের লক্ষ্য মূলত বাজারে সমন্বয় ও সরবরাহ স্বাভাবিক রাখা।

এর আগে, গত ১৩ এপ্রিল বাণিজ্য মন্ত্রণালয় সয়াবিন তেলের দাম ১৮৯ টাকা এবং পাম তেলের দাম ১৬৯ টাকা নির্ধারণ করেছিল। 

স্বদেশ প্রতিদিন/ আরএফ 




আরও সংবাদ   বিষয়:  সয়াবিন   তেল   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close