বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নিজ ঘর থেকে বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ৫:২৮ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

মাদারীপুরের শিবচরে নিজ ঘর থেকে ৬০ বছর বয়সী বৃদ্ধা রেনু বেগমের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার উমেদপুর ইউনিয়নের চর কাঁচিকাটা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রেনু বেগম ওই গ্রামের মৃত সাদেক হাওলাদারের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে রেনু বেগমের মেয়ে ফোনে তাকে বারবার চেষ্টা করেও যোগাযোগ করতে না পারায় প্রতিবেশীদের খবর দেন। প্রতিবেশীরা ঘরে গিয়ে দেখেন, দরজা তালাবদ্ধ অবস্থায় এবং জানালা দিয়ে তাকালে রেনু বেগমের দেহ বিছানায় পড়ে আছে। খবর পেয়ে শিবচর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তালা ভেঙে লাশ উদ্ধার করে।

প্রাথমিকভাবে স্থানীয়রা ধারণা করছেন, চুরির উদ্দেশ্যে দুর্বৃত্তরা ঘরে ঢুকে তাকে হত্যা করেছে। তাদের দাবি, এক মাস আগে ও ওই বাড়িতে চুরির ঘটনা ঘটেছিল।

শিবচর থানার ওসি মোঃ রাকিবুল ইসলাম জানান, “ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পেছনে কী রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।”

এলাকাবাসীর ধারণা, এটি কেবল সাধারণ চুরি নয়, অন্য কোনো রহস্যও ঘটনার সঙ্গে যুক্ত থাকতে পারে।


স্বদেশ প্রতিদিন/শাহো 


আরও সংবাদ   বিষয়:  গলাকাটা   লাশ উদ্ধার   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close