সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● চার দিনে ৫০০ কোটির ক্লাবে ‘রামায়ণ’      ● ইউরোপে যাওয়ার পথে নৌকাডুবি, নিহত ৩৪      ● সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ      ● ঢাকায় বৃষ্টি ও বজ্রপাত      ● শ্রমিকদের চিকিৎসায় নির্মাণ হবে ৬ বিশেষায়িত হাসপাতাল : প্রধানমন্ত্রী      ● হাতিয়ায় ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক      ● বেগমগঞ্জে জমি বিরোধে ছুরিকাঘাতে তরুণ নিহত, আহত বোনজামাই      ● হোমনায় ফুটবল টুর্নামেন্ট খেলতে গিয়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু      ● নবনির্মিত সৈনিক ব্যারাক ‘প্রত্যয়’ উদ্বোধন করলেন আনসার-ভিডিপি মহাপরিচালক      ● নওগাঁয় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু      ● মিশরে দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, হতাহত শতাধিক      ● বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম      
ভালুকায় মহাসড়কের পাশের দোকানপাট উচ্ছেদ অভিযান
আনোয়ার হোসেন তরফদার, ভালুকা
প্রকাশ: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৪৯ পিএম
মহাসড়কের পাশের দোকান গুঁড়িয়ে দেওয়া হয়

মহাসড়কের পাশের দোকান গুঁড়িয়ে দেওয়া হয়

ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশ থেকে ভাসমান ও অবৈধ দোকান উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন ও সড়ক ও জনপদ বিভাগ।

আজ সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল থেকে উপজেলার ভরাডোবা এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এ সময় মহাসড়কের পাশের দোকান গুঁড়িয়ে দেওয়া হয়।

ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, “ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দেশের অন্যতম ব্যস্ত সড়ক। প্রতিদিন হাজারো যানবাহন চলাচল করে। সড়কের পাশে দোকানপাট থাকায় দীর্ঘদিন ধরে যানজট ও জনদুর্ভোগ তৈরি হচ্ছিল। এ সমস্যার সমাধানেই আমাদের এই উচ্ছেদ অভিযান। এ কার্যক্রম নিয়মিতভাবে চলবে।”

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ইকবাল হোসাইন, সড়ক ও জনপদ বিভাগের ময়মনসিংহ উপ-বিভাগীয় প্রকৌশলী মো. মোফাকখারুল ইসলামসহ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং থানা পুলিশের সদস্যরা।


স্বদেশ প্রতিদিন/আইএমএস




আরও সংবাদ   বিষয়:  ভালুকা   মহাসড়ক   উচ্ছেদ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close