প্রকাশ: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৫৫ পিএম

ফাইল ছবি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নিখোঁজের তিনদিন পর নদী থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে নাসিরনগর উপজেলার ফান্দাউক ইউনিয়নের বলভদ্র নদী থেকে মাহমুদুল ইসলাম বিশাল(২১) এর লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত মাহমুদুল ইসলাম নাসিরনগর উপজেলার ফান্দাউক গ্রামের নজরুল ইসলাম এর বড় ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২০ সেপ্টেম্বর শনিবার রাত আনুমানিক ৮ টার দিকে ফান্দাউক বাজারে ঔষধ আনতে গিয়ে নিখোঁজ হয়েছিল সে, আজ সকালে কয়েকজন লোক বলভদ্র নদীতে মাহিদুল এর লাশ ভাসমান অবস্থায় দেখতে পায়, পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
এ বিষয়ে নাসিরনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তানভীর আহমেদ বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে, তদন্তের পর মৃত্যু প্রকৃত কারণ জানা যাবে।
স্বদেশ প্রতিদিন/শাহো