প্রকাশ: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৩৮ পিএম

‘ইমপ্যাক্ট ইনস্টিটিউট অব স্কিল ডেভেলপমেন্টে’র সহায়তায় খাদ্য সামগ্রী বিতরণ
কুড়িগ্রামে ৩৮ জন দুস্থ এতিম শিশুদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে জাতীয় মানবিক উন্নয়ন সংস্থা-ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ।
আজ সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী এলাকায় ‘ইমপ্যাক্ট ইনস্টিটিউট অব স্কিল ডেভেলপমেন্টে’র সহায়তায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ইমপ্যাক্ট ইনিশিয়েটিভের প্রোগ্রাম অফিসার আবদুল্লাহ শাহীন, রংপুর অঞ্চল প্রতিনিধি শামীম রায়হান প্রমুখ।
রংপুর অঞ্চল প্রতিনিধি শামীম রায়হান জানান, দাতা সংস্থা মা ইন্টারন্যাশনালের সহায়তায় ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ সারাদেশে ৪০০ এতিম শিশুদের মাঝে এই কার্যক্রম পরিচালনা করে আসছে। ইমপ্যাক্ট ইনিশিয়েটিভে’র অরফ্যান কেয়ার প্রোগ্রামের আওতায় এসব এতিম শিশুদের মাঝে বিনামূল্যে বছরে ৪ বার ত্রৈমাসিক খাদ্য সামগ্রী, সারা বছরের জন্য শিক্ষা উপকরণ ও টিউশন ফি, বছরে একবার স্বাস্থ্য, চক্ষু ও দন্ত পরীক্ষা এবং বছরে দু’বার নতুন জামা বিতরণ করা হয়।
উম্মে কুলসুম বেগম বলেন, “জাতীয় মানবিক উন্নয়ন সংস্থা-ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ খাদ্য সহায়তা পেয়ে আমি খুব খুশি। আমার স্বামী কয়েক বছর আগে মারা যান। আমার সন্তানের লালনপালন নিয়ে খুব চিন্তায় ছিলাম। আমি খবর পেয়ে এখানে এসেছি, এই সংস্থা আমার সন্তানের দায়িত্ব নিলো আমি তাদেরকে ধন্যবাদ জানাই।”
তাছনিন জাকিয়া রুনা বলেন, “আমার স্বামী করনায় মারা যান আমার ছেলে ও একটি মেয়ে নিয়ে খুব দুশ্চিন্তায় ছিলাম। আমার পরিবারের লোকজন কেউ তেমন একটা পাশে ছিলো না। আমার সন্তানের জন্য শিক্ষা উপকরণ, টিউশন ফি, বছরে একবার স্বাস্থ্য, চক্ষু ও দন্ত পরীক্ষা এবং বছরে দু’বার নতুন জামা কাপড় দেয় এই সংস্থা। সে জন্য মা ইনিশিয়েটিভকে আমি ধন্যবাদ জানাই।”