বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
শিবচরে ঘর থেকে বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার
শিবচর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ৪:২৮ পিএম

মাদারীপুরের শিবচর উপজেলায় নিজের ঘর থেকে রেনু বেগম (৬০) নামের এক বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার উমেদপুর ইউনিয়নের চর কাঁচিকাটা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রেনু বেগম একই গ্রামের মৃত সাদেক হাওলাদারের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মোবাইল ফোনে বারবার যোগাযোগ করার পরও রেনু বেগমের কোনো সাড়া না পেয়ে তার মেয়ে আশপাশের প্রতিবেশীদের বিষয়টি জানায়। পরে প্রতিবেশীরা বাড়িতে গিয়ে ঘরের দরজা তালাবদ্ধ অবস্থায় দেখতে পান। জানালা দিয়ে ভেতর তাকিয়ে তারা রেনু বেগমকে বিছানায় নিথর অবস্থায় পড়ে থাকতে দেখে দ্রুত পুলিশে খবর দেন।

খবর পেয়ে শিবচর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর তারা রেনু বেগমের গলাকাটা মরদেহ উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ধারণা, চুরির উদ্দেশ্যে বাড়িতে ঢুকে দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে। নিহতের ঘর থেকে বিভিন্ন মালামাল ছড়িয়ে-ছিটিয়ে পাওয়া গেছে। প্রায় এক মাস আগেও ওই বাড়িতে চুরির ঘটনা ঘটেছিল বলে স্থানীয়রা জানান।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”


স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  শিবচর   বৃদ্ধ   মরদেহ   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close