সোমবার ● ১৯ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● ১৫১ দুস্থ নারী পেলেন প্রধানমন্ত্রীর উপহারের শাড়ি       ● নারীশক্তির প্রতি শ্রদ্ধা জানাতে কুমারী পূজা       ● হইহুল্লোড়ে রঙিন ছিল অপুর পূজার দিনগুলো      ● ২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে গ্রেফতার ২৭      ● আকাশপথ স্বাভাবিক হলে ফিরবে দুই বাংলাদেশির মরদেহ      ● ইরানি হামলার আশঙ্কায় মধ্যপ্রাচ্যের ৩ দেশে যুক্তরাষ্ট্রের সতর্কতা      ● অর্থনীতি সচল রাখতে কঠিন শর্তেও ঋণ নিচ্ছে বাংলাদেশ      ● ২০৪০ সালের মধ্যে অর্থনৈতিকভাবে লাভবান হবে বাংলাদেশ      ● ব্যালন ডি’অরের ভোটে মেসিকে পেছনে ফেলে এগিয়ে রোনালদো      ● ফ্যামিলি কার্ড কর্মসূচির জরিপ কার্যক্রমের উদ্বোধন      ● শর্ত মানলে ষষ্ঠ দিনে হরমুজ খুলবে ইরান, আলোচনা শুরু সপ্তম দিনে      ● সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের রায়ের কপি পেলে বিস্তারিত জানাতে পারব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী      
স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনয়ন প্রস্তাব আহ্বান
শেষ সময় ১০ নভেম্বর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ৪:২৪ পিএম

‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ এর জন্য মনোনয়ন প্রস্তাব আহ্বান করেছে সরকার। আগামী ১০ নভেম্বর পর্যন্ত মনোনয়ন জমা দেওয়া যাবে।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখার উপসচিব এ. বি. এম. সাদিকুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের ৪ সেপ্টেম্বরের চিঠির বরাত দিয়ে ১৮ সেপ্টেম্বর মন্ত্রণালয় জানায়, প্রস্তাবিত তথ্যাদি হার্ডকপি আকারে মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখায় এবং সফটকপি ই-মেইলে পাঠাতে হবে।

১৯৭৭ সাল থেকে সরকার ব্যক্তি, প্রতিষ্ঠান, গোষ্ঠী এবং সংস্থার গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতি হিসেবে স্বাধীনতা পুরস্কার দিয়ে আসছে। মুক্তিযুদ্ধ, বিজ্ঞান ও প্রযুক্তি, চিকিৎসা, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, ক্রীড়া, পল্লী উন্নয়ন, সমাজসেবা/জনসেবা, জনসংখ্যা নিয়ন্ত্রণ, জনপ্রশাসন, গবেষণা ও প্রশিক্ষণসহ মোট ১৩টি ক্ষেত্রে এ পুরস্কার প্রদান করা হয়।

মনোনয়ন প্রস্তাবের ৩০ সেট আগামী ৩০ নভেম্বরের মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসনিক উন্নয়ন ও সমন্বয়-২ অধিশাখায় (কক্ষ নং-১০৩০, ভবন-১, বাংলাদেশ সচিবালয়, ঢাকা-১০০০) পাঠাতে হবে। পাশাপাশি সফটকপি ই-মেইল ([email protected]) বা পেনড্রাইভে জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

মন্ত্রিপরিষদের চিঠিতে বলা হয়, স্বাধীনতা পুরস্কার সংক্রান্ত নির্দেশাবলী-২০২৪, প্রস্তাবিত ব্যক্তি/প্রতিষ্ঠানের তথ্য ছক পূরণ করে জমা দিতে হবে। প্রয়োজনীয় তথ্য মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইট www.cabinet.gov.bd থেকে সংগ্রহ করা যাবে।


স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  স্বাধীনতা   পুরস্কার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close