বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
দুর্গাপূজার চাঁদা না দেওয়ায় হামলা, যুবদল নেতা আটক
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ৪:১৭ পিএম

নোয়াখালীর হাতিয়ায় শারদীয় দুর্গাপূজার চাঁদা সংগ্রহে না যাওয়ায় ক্ষিপ্ত হয়ে দোকানে ঢুকে তাণ্ডব চালানো যুবদল নেতা রিপন চন্দ্র দাসকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে তাকে কোর্ট হাজতে প্রেরণ করা হয়।

এর আগে উপজেলার চরইশ্বর ইউনিয়নের জহরলাল মার্কেটের একটি ফার্মেসি থেকে পুলিশ ও নৌবাহিনীর যৌথ অভিযানে রিপনকে আটক করা হয়।

জানা যায়, গত শুক্রবার রাতে পূজার চাঁদা সংগ্রহে না যাওয়ায় ক্ষুব্ধ হয়ে ফার্মেসির ভিতরে ঢুকে দোকান মালিক পল্লীচিকিৎসক ছোটন চন্দ্র দাস ও তার সহকর্মী শিপন চন্দ্র দাসের ওপর চড়াও হন রিপন। সিসিটিভি ফুটেজে দেখা যায়, হঠাৎ দোকানে প্রবেশ করে শিপনকে মারধর করছেন রিপন। ছোটন বাধা দিলে তাকেও একাধিকবার আক্রমণের চেষ্টা করেন তিনি। পরে স্থানীয়রা তাকে দোকান থেকে বের করে দেন।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

হাতিয়া থানা সূত্রে জানা যায়, রিপন চন্দ্র দাস এলাকায় বিভিন্ন সংঘর্ষের মূল ইন্ধনকারী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে দলীয় পরিচয়ের আড়ালে চাঁদাবাজির অভিযোগ দীর্ঘদিনের। স্থানীয়রা ভয়ে প্রকাশ্যে অভিযোগ করতে সাহস পাননি। এমনকি আসন্ন দুর্গাপূজাকে ঘিরে নাশকতারও গোয়েন্দা তথ্য রয়েছে।

হাতিয়া থানা পুলিশের এসআই মুকুল আহমেদ বলেন, ‘রিপন চন্দ্র দাসের বিরুদ্ধে হাতিয়া থানায় একাধিক মামলা রয়েছে। সোমবার সকালে তাকে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

স্থানীয়রা জানিয়েছেন, রিপনের গ্রেফতারের মাধ্যমে এলাকায় দীর্ঘদিনের আতঙ্ক কিছুটা দূর হয়েছে। তবে তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে স্থায়ী নিরাপত্তার দাবি জানিয়েছেন।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  যুবদল নেতা   চাঁদাবাজি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close