বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
গজারিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু
গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
প্রকাশ: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫, ৯:২৩ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

মুন্সীগঞ্জের গজারিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিয়াউল হক (২৮) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টায় উপজেলার টেংগারচর ইউনিয়নের ভাটেরচর নতুন রাস্তার মোড়ে নির্মাণাধীন একটি বহুতল ভবনে ড্রিল মেশিনে বৈদ্যুতিক কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কাজ করার সময় জিয়াউল হক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন। তাকে দ্রুত উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে রাত ৭টার দিকে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত জিয়াউল হক নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দ এলাকার আব্দুর রহমানের ছেলে। তিনি ভাটেরচর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

নিহতের সহকর্মী মিজান মিয়া জানান, ড্রিল মেশিনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিয়াউল হক অচেতন হন। স্থানীয়রা তাকে দ্রুত হাসপাতালে নিলে চিকিৎসক মৃত্যুর তথ্য নিশ্চিত করেন।

স্বদেশ প্রতিদিন/এনআর


আরও সংবাদ   বিষয়:  গজারিয়া   বিদ্যুৎস্পৃষ্ট   নির্মাণ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close