বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
রাবিতে পোষ্য কোটা ইস্যুতে উত্তেজনা, প্রোভিসি-রেজিস্ট্রার-প্রক্টর ৫ ঘণ্টা অবরুদ্ধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ১০:২৭ পিএম

রাবিতে পোষ্য কোটা ইস্যুতে উত্তেজনা, প্রোভিসি-রেজিস্ট্রার-প্রক্টর ৫ ঘণ্টা অবরুদ্ধ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পোষ্য কোটা পুনর্বহালের প্রতিবাদে শিক্ষার্থীরা শনিবার বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রোভিসি) অধ্যাপক মাঈন উদ্দীনসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখেন। জুবেরী ভবনে প্রোভিসি, রেজিস্ট্রার, প্রক্টর ও আরও কয়েকজন শিক্ষককে আটকে রাখেন শিক্ষার্থীরা।

এ সময় হাতাহাতির ঘটনাও ঘটে। শিক্ষার্থীরা অভিযোগ করেন, প্রশাসন তাদের ওপর হামলা চালিয়েছে। তবে প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান দাবি করেন, ধাক্কাধাক্কির একপর্যায়ে তার হাতঘড়ি ও ১০ হাজার টাকা হারিয়ে গেছে। পরিস্থিতি সামাল দিতে রাতে উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব তার বাসভবনে জরুরি বৈঠকে বসেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা ঘোষণা দেন, পোষ্য কোটা বাতিল ও ন্যায্য দাবি মেনে না নেওয়া পর্যন্ত তারা ভবন ছাড়বেন না। তাদের অভিযোগ, প্রশাসন পরিকল্পিতভাবে শিক্ষার্থীদের ওপর সহিংসতা চালিয়েছে। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন তারা।

এদিকে ছাত্রশিবির, ছাত্রদলসহ বামপন্থি সংগঠনগুলোর নেতাকর্মীরা শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানান। তারা অভিযোগ করেন, পোষ্য কোটার সিদ্ধান্ত রাকসু নির্বাচনের পরিবেশ নষ্ট করার চেষ্টা মাত্র। তাদের দাবি, ২৫ সেপ্টেম্বর রাকসু নির্বাচন নিশ্চিত করে শিক্ষার্থীদের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে।

গত ১৮ সেপ্টেম্বর ভর্তি কমিটির সভায় শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের জন্য শর্তসাপেক্ষে পোষ্য কোটা পুনর্বহালের সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই বিশ্ববিদ্যালয় উত্তপ্ত হয়ে ওঠে। শিক্ষার্থীরা বিক্ষোভ, সমাবেশ ও অনশন কর্মসূচি শুরু করেন। বর্তমানে কয়েকজন শিক্ষার্থী আমরণ অনশনে রয়েছেন এবং দুজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 




আরও সংবাদ   বিষয়:  রাবি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close