প্রকাশ: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ৭:২০ পিএম

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির ঢাকায় প্রথমবারের মতো এসেছেন। শুক্রবার সকালে তিনি পুরান ঢাকার বিখ্যাত নবাববাড়ি আহসান মঞ্জিল পরিদর্শন করেন।
এই সফরে হানিয়ার সঙ্গে ছিলেন নবাববাড়ির মেয়ে নামিরা নাঈম, যিনি চিত্রনায়ক নাঈম ও নায়িকা শাবনাজ দম্পতির বড় কন্যা। পরিচয় জানার পর দুজন চুটিয়ে আড্ডা দেন।
নামিরা জানান, হানিয়া অত্যন্ত ঝাল খেতে পারে। শুটিং সেটে খালি পেটে এসে নাগা মরিচের ঝালমুড়ি খেয়ে নিয়েছিলেন এবং ফুচকাও তিন-চারটি নাগা মরিচ দিয়ে খেয়েছিলেন, যা নামিরার মতোদের জন্য চমকপ্রদ।
ঢাকার আহসান মঞ্জিলে হানিয়া একটি ভ্লগিংয়ের শুটিং করেন রাফসান দ্য ছোট ভাইয়ের সঙ্গে। নামিরা জানান, হানিয়া নবাববাড়ির সঙ্গে পরিচিত হয়ে খুব আনন্দ পেয়েছেন এবং পাকিস্তানি পরিচিতি ও আত্মীয়-স্বজন সম্পর্কে আলাপ করেছেন।
নামিরা বলেন, হানিয়াকে সামনাসামনি দেখাটা ছিল চমৎকার অভিজ্ঞতা। তিনি প্রাণখোলা ও বন্ধুসুলভ একজন মানুষ এবং নবাববাড়ির সংস্কৃতি ও পরিচিতি সম্পর্কে আগ্রহ দেখিয়েছেন।
স্বদেশ প্রতিদিন/ আরএফ