প্রকাশ: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ৭:১৪ পিএম

সংগৃহীত ছবি
বজ্রপাত প্রতিরোধ, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা, পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভূমিক্ষয় রোধে শ্রীবরদী সীমান্ত সড়ক জুড়ে প্রায় ৫ হাজার তালবীজ রোপণ করা হয়েছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহ বন বিভাগের বালিজুরী ফরেস্ট রেঞ্জের উদ্যোগে এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় বালিজুরী সদর বিট এলাকার সীমান্ত সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে এই তালবীজ রোপণ করা হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশ নেওয়া এ কর্মসূচির উদ্বোধন করেন বন বিভাগের কেন্দ্রীয় অঞ্চলের বন সংরক্ষক এসএম জহীর আকন।
বালিজুরী রেঞ্জ কর্মকর্তা মো. সুমন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা কাজী মোহাম্মদ নুরল করিম।
এছাড়া প্রকৃতি ও পরিবেশ বিশেষজ্ঞ আলি রেজা, জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা সুমন বিশ্বাস, বালিজুরী সদর বিট কর্মকর্তা মাজহারুল হক, বন বিভাগের হাতি সংরক্ষণ প্রকল্পের ফরেস্টার আব্দুর রাকিব, ডুমুরতলা বিট কর্মকর্তা রাকিবুল হাসান এবং প্রকৃতি ও পরিবেশকর্মী মুগনিউর রহমান মনি উপস্থিত ছিলেন।
এ সময় বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী, সুফল বাগানের উপকারভোগী, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় গ্রামবাসীরা তালবীজ রোপণ কার্যক্রমে অংশ নেন।
স্বদেশ প্রতিদিন/শাহো