বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বগুড়ায় ট্রাকের ধাক্কায় নিহত ২
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৪৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় আলুবোঝাই দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে পাথরবোঝাই ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত হয়েছেন।

শনিবার (২০ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে রংপুর-বগুড়া মহাসড়কের দেউলী ইউনিয়নের পাকুরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন, টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার পাতালকান্দী গ্রামের মিনহাজ (৩৫), এবং একই এলাকার বাসিন্দা হেলপার ইমরান।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, রংপুরগামী একটি আলুবোঝাই ট্রাক (ঢাকা-মেট্রো-ট-২৪-৬৪৩৯) পাকুরতলায় দাঁড়িয়ে ছিল। এ সময় পেছন থেকে পাথরবোঝাই ট্রাক (চট্ট-মেট্রো-ট-১২-০৫৪৬) ধাক্কা দিলে চালক মিনহাজ ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় হেলপার ইমরানকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, ‘দাঁড়িয়ে থাকা ট্রাককে পেছন থেকে ধাক্কা দেওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’


স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:  বগুড়া   ট্রাক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close