বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
চেষ্টা করেও খোলা গেল না টেসলার দরজা, ভেতরেই পুড়ে মরলেন চালক ও দুই শিশু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ৬:২১ পিএম আপডেট: ২০.০৯.২০২৫ ৬:৩৬ PM

জার্মানিতে এক মর্মান্তিক দুর্ঘটনায় টেসলার ইলেকট্রনিক দরজা না খোলায় চালকসহ দুই শিশু গাড়ির ভেতরেই পুড়ে মারা গেছে। স্থানীয় সময় ৭ সেপ্টেম্বর গাড়িটি একটি গাছে ধাক্কা খাওয়ার পর আগুন ধরে গেলে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে রয়েছেন ৪৩ বছর বয়সী এক ব্যক্তি এবং নয় বছরের দুই শিশু।

পুলিশ জানায়, নয় বছর বয়সী আরেক শিশু কোনোভাবে বেরিয়ে আসতে সক্ষম হয় এবং তাকে হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়েছে। নিহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

দুর্ঘটনাস্থলের বিপরীতে দোকান পরিচালনাকারী রোমান জেদ্রজেজেউস্কি জানান, তিনি অগ্নিনির্বাপক যন্ত্র নিয়ে দৌড়ে গিয়েছিলেন। তবে গাড়িটি এতটাই উত্তপ্ত ছিল যে তিনি ভেতরে আটকে পড়াদের উদ্ধার করতে পারেননি। চোখের পানি মুছতে মুছতে তিনি বলেন, “আমি চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি।”

টেসলার গাড়ির দরজা সম্পূর্ণ ইলেকট্রনিক; হ্যান্ডেল টেনে খোলা যায় না, বরং বোতাম চাপতে হয়। ভেতর থেকে খোলার জন্য ম্যানুয়াল অপশন থাকলেও সেটি হয়তো চালকের নিয়ন্ত্রণে ছিল, কিন্তু ভেতরে থাকা শিশুরা সেটি ব্যবহার করতে পারেনি।

এই দুর্ঘটনার আগে মার্কিন ন্যাশনাল হাইওয়ে ট্র্যাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশন (NHTSA) ঘোষণা করেছিল, তারা প্রায় ১ লাখ ৭৪ হাজার টেসলা মডেল ওয়াই গাড়ির বিরুদ্ধে তদন্ত শুরু করেছে, যেখানে ইলেকট্রনিক দরজার হাতল অকেজো হয়ে পড়ার ঝুঁকি রয়েছে। গত বছরও কানাডার টরন্টোতে একই ধরনের ঘটনায় চারজন মারা গিয়েছিলেন।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 




আরও সংবাদ   বিষয়:  টেসলা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close