বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
আরিয়ানের সিরিজে অন্তর্জাল মাতাচ্ছে রাঘব-ইমরান হাশমি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ৫:১১ পিএম

শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের নির্মিত প্রথম সিরিজ ‘ব্যাডস অব বলিউড’ মুক্তির পর থেকেই আলোচনায়। নেটফ্লিক্সে বৃহস্পতিবার রাতে মুক্তি পাওয়া এই সিরিজে বলিউডকে ব্যঙ্গাত্মক ভঙ্গিতে উপস্থাপন করা হয়েছে। এর মধ্যে রাঘব জুয়াল ও ইমরান হাশমিকে ঘিরে একটি দৃশ্য বিশেষভাবে ভাইরাল হয়েছে।

রাঘবের চরিত্র পারভেজ ইমরান হাশমির একনিষ্ঠ ভক্ত। এক পর্যায়ে তিনি ইমরানের মুখমণ্ডল ছাপা টি-শার্ট পরে হাজির হন এবং হঠাৎ করেই গেয়ে ওঠেন জনপ্রিয় গান ‘কাহো না কাহো’। দৃশ্যটি দেখে ইমরান যেমন হতভম্ব হন, দর্শকেরাও হেসে লুটোপুটি খেয়েছেন। শেষদিকে রাঘব ইমরানকে জড়িয়ে ধরে বলেন— ‘আগেও বলেছি, এখনো বলছি, মরতে মরতেও বলে যাব… সারা বলিউড এক পাশে, আর ইমরান হাশমি এক পাশে।’ এই সংলাপের পরই সামাজিক যোগাযোগমাধ্যমে দৃশ্যটি ছড়িয়ে পড়ে এবং ভক্তরা একে ‘আজকের সেরা মুহূর্ত’ বলে আখ্যায়িত করেন।

অনেকেই মন্তব্য করেছেন, ইমরানের ক্ষণিক উপস্থিতি ও রাঘবের সঙ্গে তাঁর কেমিস্ট্রি একেবারেই ব্লকবাস্টার। জনপ্রিয় ইউটিউবার আশিষ চঞ্চলানি লিখেছেন, ‘রাঘব জুয়াল ভাই, তুমি আসলেই আলাদা কিছু।’

‘ব্যাডস অব বলিউড’-এ আরও দেখা গেছে ববি দেওল, লক্ষ্য লালওয়ানি, সাহের বাম্বা, মোনা সিংসহ অনেককে। অতিথি চরিত্রে হাজির হয়েছেন আমির খান, সালমান খান, রণবীর সিং এবং করণ জোহরও।

সমালোচকদের কাছে সিরিজটি মিশ্র প্রতিক্রিয়া পেলেও দর্শকদের বড় অংশ ইতিবাচক সাড়া দিয়েছেন। ব্যঙ্গ ও নাটকীয়তার সংমিশ্রণে এটি বলিউডের প্রচলিত ধ্যানধারণাকে চ্যালেঞ্জ জানাচ্ছে বলেই অনেকের অভিমত।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  আরিয়ান খান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close