শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মাঝ আকাশে হাত ভাঙলো কেবিন ক্রুর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৩৭ AM

চট্টগ্রাম থেকে ঢাকা আসার পথে এয়ার টার্বুলেন্সের (ঝাঁকুনি) কারণে বিমানের এক কেবিন ক্রুর হাত ভেঙে গেছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে জানা গেছে, আহত কেবিন ক্রুর নাম শাবানা আজমী মিথিলা। তাকে দ্রুত রাজধানীর পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার বাম হাতের কনুইয়ের ওপরের হাড় ভেঙে গেছে।

ঘটনার সময় আবুধাবি থেকে চট্টগ্রাম হয়ে আসা ফ্লাইটটি ঢাকার দিকে অবতরণের প্রস্তুতি নিচ্ছিল। এ সময় কেবিনে দায়িত্ব পালনরত মিথিলা যাত্রীদের সিটবেল্ট বাঁধা আছে কি না যাচাই করছিলেন। হঠাৎ তীব্র টার্বুলেন্স শুরু হলে তিনি পড়ে গিয়ে মারাত্মকভাবে আহত হন।

বিমান অবতরণের পরপরই তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনা সত্ত্বেও ফ্লাইটটি নিরাপদে ঢাকায় পৌঁছায় এবং যাত্রীরা সবাই সুস্থ আছেন।

এ ঘটনায় যাত্রীদের মধ্যে সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়লেও দ্রুত পরিস্থিতি সামলে নেওয়া হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, এয়ার টার্বুলেন্সের ঝুঁকি যেকোনো ফ্লাইটে থাকতে পারে। তবে নিরাপত্তার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়ে থাকে।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  কেবিন   ক্রু  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close