বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পল্লবীতে সাগুফতা-আজিজ মার্কেট সড়ক সংস্কারের দাবীতে এবি পার্টির মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৩২ AM আপডেট: ২০.০৯.২০২৫ ১২:৩৭ এএম

ঢাকার পল্লবী থানার সাগুফতা-আজিজ মার্কেট সড়ক সংস্কারের দাবিতে এবি পার্টি মহানগর উত্তরের উদ্যোগে শুক্রবার বিকালে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। দীর্ঘদিনের ভাঙাচোরা রাস্তার কারণে সাধারণ মানুষ ও যানবাহন চলাচলে ব্যাপক দুর্ভোগ তৈরি হয়েছে। 

স্থানীয়দের অভিযোগ, সিটি কর্পোরেশন বারবার আশ্বাস দিলেও কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। এ পরিস্থিতিতে এবি পার্টি জনদুর্ভোগের বিষয়টি সামনে এনে আন্দোলনে নামতে বাধ্য হয়েছে।
 
মানববন্ধনে সভাপতিত্ব করেন মহানগর উত্তরের আহ্বায়ক সেলিম খান এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টির ভাইস চেয়ারম্যান বি এম নাজমুল হক। বক্তারা বলেন, নগরবাসীর মৌলিক সেবা নিশ্চিত করা সিটি কর্পোরেশনের দায়িত্ব হলেও সংস্থাটি অবহেলা করছে। জনদুর্ভোগ কমাতে অবিলম্বে সড়ক সংস্কার করা জরুরি। তারা আরও জানান, মানুষের স্বাভাবিক চলাচল ব্যাহত হওয়ায় দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহানগর উত্তরের যুগ্ম সদস্য সচিব আব্দুর রব জামিল, ইঞ্জিনিয়ার গাজী ছাবের আহমেদ, যুব পার্টি মহানগর উত্তরের সদস্য সচিব শীলা আক্তার, রূপনগর থানা আহ্বায়ক মুফতি মুজাহিদ, পল্লবী থানা আহ্বায়ক আলহাজ্ব মো. মনজুরুল হক সাচ্চা ও মিরপুর মডেল থানার আহ্বায়ক শেখ মনি। তারা বলেন, রাস্তা সংস্কার না হওয়া পর্যন্ত এবি পার্টি আন্দোলন চালিয়ে যাবে।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন মহানগর উত্তরের যুগ্ম সদস্য সচিব নজরুল ইসলাম, মাসুদুল ইসলাম মাসুদ, রংপুর জেলা সেক্রেটারি এনামুল হক, যুব নেতা মাহফুজুর রহমান ইমতু, সংগঠক হুমায়ুন কবির, নারী নেত্রী আমিনা আজীম ও যুব নেত্রী ইসরাত জাহান লিজাসহ মহানগর উত্তর এবি ও যুব পার্টির শতাধিক নেতাকর্মী। স্থানীয় জনগণও এ দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে মানববন্ধনে যোগ দেন।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  এবি   পার্টি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close