প্রকাশ: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ৯:২৩ পিএম

মুন্সীগঞ্জের গজারিয়ায় অসচ্ছল ও দুস্থ পরিবারের মাঝে হুইলচেয়ার, সেলাই মেশিন ও আর্থিক অনুদান বিতরণ করেছে স্থানীয় বিএনপি।
শুক্রবার (১৯ সেপ্টম্বর) বিকেল ৫টায় গজারিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে গজারিয়া পাইলট গার্লস হাই স্কুল মাঠে এই সহায়তা প্রদান কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ৪টি পরিবারের মাঝে হুইলচেয়ার, ১৫টি পরিবারকে সেলাই মেশিন এবং কয়েকটি পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ও মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব কামরুজ্জামান রতন।
অনুষ্ঠানে গজারিয়া উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য ফিরোজ আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম ভিপি মাসুম, গজারিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক এ কে এম গিয়াস উদ্দিন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ইসহাক আলী, মুন্সীগঞ্জ জেলা কৃষকদলের আহবায়ক সিরাজুল ইসলাম পিন্টু,জেলা যুবদলের সদস্য সচিব মোজাম্মেল হক মুন্না প্রমুখ।
এছাড়াও অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, ভবেরচর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নূরুল আমিন সরকার, গজারিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব নাজির আহমেদ সিকদার, মুন্সীগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক সবুজ সিকদার, সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন পান্নু,গজারিয়া উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন ভূঁইয়াসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।
স্বদেশ প্রতিদিন/এমএম