বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
শশুরবাড়ির সেপটিক ট্যাংকে মিলল নিখোঁজ জামাইয়ের লাশ
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৪১ পিএম আপডেট: ১৮.০৯.২০২৫ ৬:৪২ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কুমিল্লার দেবিদ্বারে নিখোঁজের এক মাস পর শ্বশুরবাড়ির সেপটিক ট্যাংক থেকে আব্দুল করিম ভূঁইয়া (৫২) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৭ সেপ্টেম্বর) ভোররাত সাড়ে ৩টার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কাশেমের বাড়ি থেকে এ লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দেবিদ্বার উপজেলার বড়শালঘর গ্রামের পশ্চিমপাড়ার মৃত আবুল কাশেম ভূঁইয়ার ছেলে আব্দুল করিম ভূঁইয়া গত ১৩ আগস্ট বাড়ি থেকে খরমপুর মাজারে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হন। খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে ১৬ আগস্ট বড় ভাই আমির হোসেন ভূঁইয়া দেবিদ্বার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

পরবর্তীতে বুধবার রাতে এক অজ্ঞাত ব্যক্তি মোবাইল ফোনে আমির হোসেনকে জানান, তার ছোট ভাই করিমকে শ্বশুরবাড়ির লোকজন হত্যা করে লাশ লুকিয়ে রেখেছে। এ সূত্র ধরে তিনি পুলিশকে নিয়ে করিমের শ্বশুরবাড়িতে যান। সেখানে দীর্ঘ খোঁজাখুঁজির এক পর্যায়ে পুলিশ সেপটিক ট্যাংকের ভেতর থেকে মরদেহ উদ্ধার করে।

ঘটনার খবর পেয়ে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) শামছুদ্দিন মোহাম্মদ ইলিয়াস ও দেবিদ্বার সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. শাহিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠান। এসময় কর স্ত্রী তাসলিমা রিমে আক্তার, দুই ছেলে তানভির ও তৌহিদ এবং দুই শ্যালক মোজ্জামেল ও ইসরাফিলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।

নিহতের বড় ভাই আমির হোসেন ভূঁইয়া জানান, এক মাস ধরে নিখোঁজ থাকার পর হঠাৎ এক ফোন কলে তার ভাইয়ের মরদেহ উদ্ধার হলো। তিনি এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবি জানান।

দেবিদ্বার থানার ওসি শামছুদ্দিন মোহাম্মদ ইলিয়াস বলেন, “নিখোঁজের এক মাস পর তথ্যের সূত্র ধরে লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”

স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:  নিখোঁজ   শশুরবাড়ি   সেফটি ট্যাংক   লাশ উদ্ধার   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close