প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৪৬ AM আপডেট: ১৮.০৯.২০২৫ ৮:৪৯ এএম

সংগৃহীত ছবি
বরিশালে কারিগরি শিক্ষার্থীরা এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ (দক্ষিণাঞ্চল) ও সারজিস আলমকে (উত্তরাঞ্চল) অবাঞ্ছিত ঘোষণা করেছেন।
গতকাল বুধবার (১৮ সেপ্টেম্বর) সাত দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা নগরের চৌমাথায় ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে এ ঘোষণা দেন। সকাল ১১টা থেকে প্রায় এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে তারা।
এর আগে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা মিছিল নিয়ে সেখানে পৌঁছান। বিক্ষোভের নেতৃত্ব দেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবী সংগ্রাম পরিষদের জেলা আহ্বায়ক মাহফুজুল আলম মিঠু।
তিনি বলেন, হাসনাত ও সারজিস কারিগরি শিক্ষার্থীদের ন্যায্য দাবির বিরোধিতা করছেন। তাই তারা যদি কখনো বরিশালে আসেন, শিক্ষার্থীরা তাদের প্রতিরোধ করবে।