বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      
সোনাইমুড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত অন্তত ২০
সোনাইমুড়ী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ১০:২৫ পিএম

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার চৌরাস্তা এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে দ্রুতগতির একুশে পরিবহন বাস ধাক্কা দিলে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে চৌরাস্তার উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বিকট শব্দে ধাক্কা খাওয়ার পরপরই যাত্রীরা চিৎকার শুরু করেন। স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। প্রত্যক্ষদর্শী সোনাইমুড়ী গ্রামের ফজলে আজিম রতন বলেন, “মানুষের আত্মচিৎকার শুনে আমরা দ্রুত এগিয়ে যাই এবং অনেককে হাসপাতালে নিয়ে যাই।”

সোনাইমুড়ী থানার ওসি মোরশেদ আলম জানান, খবর পেয়ে থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। প্রায় ১৫ থেকে ২০ জন গুরুতর আহত হয়েছেন। হাসপাতালে নেয়ার পর একুশে পরিবহনের চালক বেলাল হোসেন মারা যান।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আহতদের চিকিৎসায় স্থানীয় প্রশাসন সহযোগিতা করছে।

স্বদেশ প্রতিদিন/এনআর



আরও সংবাদ   বিষয়:  সোনাইমুড়ী   সড়ক দুর্ঘটনা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close