সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      ● বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারি, প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০      
সম্পর্ক টিকিয়ে রাখতে যেসব কথা স্ত্রীকে না বলাই ভালো
প্রকাশ: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ১০:২৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দাম্পত্য সম্পর্ক যতই দৃঢ় মনে হোক না কেন, কয়েকটি অসতর্ক বাক্য বা মুহূর্তের রাগ সহজেই ভেঙে দিতে পারে সেই ভালোবাসার ভিত্তি। অনেক সময় না বুঝেই এমন কিছু কথা আমরা বলে ফেলি, যা স্ত্রীর মনে গভীর ক্ষতের জন্ম দেয়। অথচ তখনই হয়তো তা টের পাওয়া যায় না।

সম্পর্ক মানে শুধু একসাথে থাকা নয়; সম্পর্ক মানে সম্মান, সহানুভূতি আর পারস্পরিক বোঝাপড়া। তাই স্ত্রীর সঙ্গে কথোপকথনের সময় কিছু মন্তব্য এড়িয়ে চলাই হতে পারে দীর্ঘমেয়াদি সুখী সম্পর্কের চাবিকাঠি।

শরীর নিয়ে কটাক্ষ নয়

বয়সের সঙ্গে কিংবা মা হওয়ার পর শরীরে কিছু স্বাভাবিক পরিবর্তন আসে। সেই পরিবর্তন নিয়ে যদি কেউ ‘মোটা হয়ে গেছো’ বা ‘আগের মতো লাগছে না’ এমন মন্তব্য করেন, তা কেবল রসিকতা নয়, অপমানও বটে। এতে ভেঙে যায় আত্মবিশ্বাস, বাড়ে মানসিক দূরত্ব। ভালোবাসা প্রকাশ করতে চাইলে বরং প্রশংসাই হোক প্রধান ভাষা।

মায়ের রান্নার সঙ্গে তুলনা নয়

‘মায়ের মতো রান্না হয়নি’ এমন তুলনা স্ত্রীকে আঘাত করতে বাধ্য। রান্না কেবল স্বাদের ব্যাপার নয়; এতে থাকে সময়, যত্ন আর ভালোবাসার প্রকাশ। তাই সমালোচনা না করে বোঝানোর কৌশল খুঁজুন। প্রশংসা আর উৎসাহই সম্পর্ককে মজবুত করে।

প্রাক্তনের সঙ্গে তুলনা ভুলে যান

অতীতের কোনো সম্পর্ক টেনে এনে বর্তমানকে তুলনায় ফেলা অত্যন্ত অসম্মানজনক। একজন স্ত্রী চান, তার স্বামী তাকেই সম্পূর্ণভাবে গ্রহণ করুক। প্রাক্তনের সঙ্গে তুলনা কেবল কষ্টই বাড়ায়, ভালোবাসা নয়।

অনুভূতিকে ছোট করে দেখা নয়

স্ত্রী রেগে গেলে অনেকেই বলেন, ‘তুমি ওভাররিঅ্যাক্ট করছো’ বা ‘ছোট বিষয়ে এত রাগ কেন?’ এ ধরনের মন্তব্য তার অনুভূতিকে তুচ্ছ করে ফেলে। বরং কিছু সময় দিন, তাকে শান্ত হওয়ার সুযোগ দিন। পরে বোঝার চেষ্টা করুন কেন তিনি এমন প্রতিক্রিয়া দেখালেন।

সম্পর্ক ভাঙার হুমকি নয়

রাগের মাথায় বলা ‘এই বিয়েটা ভুল ছিল’ একটি বাক্যই হতে পারে সম্পর্ক ভাঙার সূচনা। এমন কথা শুনে একজন স্ত্রী নিজেকে অমূল্য ভাবতে শুরু করেন। সমস্যা হলে মিলেই সমাধান খুঁজুন, কিন্তু অপমানের জায়গা রাখবেন না।

অপমান নয়, সম্মান

ভুল হলে তাকে ‘বোকা’ বা ‘তুমি কিছুই পারো না’ বলার বদলে গঠনমূলকভাবে বোঝানো উচিত। অপমান নয়, সম্মানই পারে সম্পর্ককে টিকিয়ে রাখতে।

সম্পর্ক সুন্দর রাখার কৌশল

বলার আগে ভাবুন। আপনার কথা কি প্রিয় মানুষকে আঘাত করবে?

রাগের সময়ে কড়া কথা নয়, নীরবতা হতে পারে উত্তম প্রতিক্রিয়া।

ভালোবাসা দিয়ে বুঝিয়ে দিন। আপনি তার পাশে আছেন।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  দাম্পত্য সম্পর্ক   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close