বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      
রংপুর বিভাগের শ্রেষ্ঠ গুণী প্রধান শিক্ষক উলিপুরের মাহবুবার রহমান
‎ ‎উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ১০:১৪ পিএম আপডেট: ১৭.০৯.২০২৫ ১০:২২ PM
 মো. মাহবুবার রহমান

মো. মাহবুবার রহমান

কুড়িগ্রাম জেলার শ্রেষ্ঠ গুণী প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ার পর এবার রংপুর বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন উলিপুর উপজেলার বজরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহবুবার রহমান।

‎আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) রংপুর বিভাগীয় প্রাথমিক শিক্ষা অধিদফতরের উপপরিচালকের পক্ষে সহকারী পরিচালক আমিনুল ইসলাম মন্ডলের স্বাক্ষরিত এক আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়। বিশ্ব শিক্ষক দিবস-২০২৫ উদযাপন ও গুণী শিক্ষক নির্বাচন উপলক্ষে এই ঘোষণা দেওয়া হয়।

‎জানা গেছে, বিশ্ব শিক্ষক দিবস-২০২৫ উদযাপন ও গুণী শিক্ষক নির্বাচন উপলক্ষে রংপুর বিভাগীয় প্রতিযোগিতা মঙ্গলবার বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। যাচাই-বাছাই কমিটির সভাপতি ও রংপুর বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম এনডিসি’র সভাপতিত্বে সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। এসময় শিক্ষকের শিক্ষাগত যোগ্যতা, ব্যক্তিগত পারদর্শিতা,  শিক্ষকের বিভিন্ন কলাকৌশল, স্থানীয় অভিভাবকদের সঙ্গে জানাশোনা, পেশাগত দক্ষতা, প্রশ্ন তৈরির দক্ষতা, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর প্রতি পাঠদান পদ্ধতি, শিক্ষার্থীর ব্যক্তিগত প্রোফাইল তৈরি, ঝরে পড়া হার রোধে নিয়মিত হোম ভিজিট, উপস্থিতি বৃদ্ধিতে শিক্ষকের বিশেষ ভূমিকা, শিক্ষকের ইনোভেশন, শিক্ষার্থীদের সৃজনশীল কাজে উদ্ধুদ্ধকরণ, বিদ্যালয়ে উন্নয়নমূলক কাজে সহায়তা করাসহ নানা বিষয়ে উক্ত কমিটি যাচাই-বাছাই শেষে বজরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহবুবার রহমানকে বিভাগীয় শ্রেষ্ঠ গুণী প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত করা হয়।

‎সকলের নিকট দোয়া চেয়ে প্রধান শিক্ষক মাহবুবার রহমান বলেন, “জেলার পর এবার বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছি। এই অর্জন আমাকে সামনের দিনে এই ধরনের কার্যক্রমে আরো বেশি উদ্বুদ্ধ করবে। আমি যেন এভাবেই কাজ করে যেতে পারি।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  রংপুর   প্রধান শিক্ষক   উলিপুর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close